ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে। তাই মেরামতকাজের জন্য সেতুটি দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে পাশের চার লেনের নতুন সেতুটি ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

রোববার (২২ নভেম্বর) এক খুদে বার্তায় এই অনুরোধ জানানো হয়।

সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে আজ বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে পুরোনো সেতুটিতে গিয়ে বিয়ারিং প্যাডে কিছুটা ত্রুটি দেখা যায়।

ফলে আজ রোববার বিকেল পাঁচটা থেকে সেতুটি মেরামতের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার বিশেষজ্ঞ দল সেতুটি পরীক্ষা করবে। এরপর মেরামত করতে কত দিন লাগবে, তা জানা যাবে।

সওজ কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোনো সেতুটি সাময়িক বন্ধ থাকলেও পাশের চার লেনবিশিষ্ট নতুন সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় দিকের যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গোমতী নদীর ওপর দুটি সেতু রয়েছে। পুরোনো সেতু দিয়ে চট্টগ্রামমুখী এবং নতুন সেতুর দুই লেন দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ

আপডেট সময় ১১:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬