ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৪ Logo জ্বালানি সংকট তীব্র হচ্ছে ইরানে, দুই দিনে একবার দুই ঘণ্টা করে লোডশেডিংয়ের সিদ্ধান্ত Logo পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান Logo ডিসেম্বর সামনে রেখে অনুপ্রবেশ ও অস্ত্র-মাদক ঠেকাতে তৎপর বিজিবি Logo রংপুরে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে মা ও শিশুর স্বাস্থ্যসেবা চালু Logo পর্যটনসমৃদ্ধ ও পরিচ্ছন্ন চট্টগ্রামে ডিসি জাহিদের বহুমুখী পরিকল্পনা Logo ঢাবির ইডাফস অ্যালামনাইয়ের আহ্বায়ক জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান Logo ইবির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন Logo ভারতীয়কে বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে না, মার্কিন নারীর আবেদন প্রত্যাখ্যান আদালতের Logo স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে

ঢাবির ইডাফস অ্যালামনাইয়ের আহ্বায়ক জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অ্যালামনাই সংগঠন ইডাফসের ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন খান আহ্বায়ক এবং অ্যালামনাই সদস্য মো. আসাদুজ্জামান রুবেল সদস্য সচিব মনোনীত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের ক্যাফেটেরিয়ায়, সংগঠনটির কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের অনুমতিক্রমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সদস্য ও জ্যেষ্ঠ অ্যালামনাই আকবর হোসেন। সভা সঞ্চালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন চৌধুরী শিশির।

সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে আগামী তিন মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন সদস্যরা।

সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে এবং এর সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ঢাবির ইডাফস অ্যালামনাইয়ের আহ্বায়ক জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান

আপডেট সময় ০৫:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬