ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে Logo রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার Logo সারাদেশে বেসরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর Logo মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা Logo সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা Logo গাড়িবহর থামিয়ে পানিতে ডোবা শিশুকে নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু Logo বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয় নতুন বিভাগ চালু করা যাবে না : শিক্ষামন্ত্রী Logo সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই : ডেপুটি স্পিকার Logo মেহেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মীকে পুলিশে দিলো জনতা Logo তুরস্কে ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিরা। রোববার হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গোষ্ঠীটির ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, ‌‌‘‘সৌদি আরবের পশ্চিমাঞ্চলের দিকে ছোড়া হুথি মিলিশিয়াদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’’

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রয়েছে। এর মধ্যে অপরিশোধিত তেল রপ্তানির প্রধান স্থাপনা ইয়ানবু টার্মিনাল এবং ইয়েমেন সীমান্তবর্তী দেশটির একেবারে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জাজান শোধনাগার রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও সামরিক স্থাপনার পাশাপাশি এসব প্রধান তেল স্থাপনায় হামলা বাড়িয়েছে হুথি যোদ্ধারা।

হুথিদের বিরুদ্ধে লড়াইরত ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি আরব বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে সৌদি আরবে হুথিদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে বিমানবন্দরে হামলায় নিহত হয়েছেন ২৩ জন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হুথিদের এক হামলায় রিয়াদের বাণিজ্যিক এলাকায় অবস্থিত সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তরের ভবনের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি মাসের শুরুতে এক হামলায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি আকাশচুম্বী ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৫:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬