ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক Logo মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের Logo গোপালগঞ্জে ২ থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কাজ, ভোগান্তিতে মানুষ Logo ‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ যাওয়ার প্রত্যয় ডিবিএল ও ব্রাইট সিরামিকসের Logo ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ Logo জেমসের গান সংরক্ষণে বিশেষ উদ্যোগ Logo এসএমই হবে উৎপাদন ও রফতানির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী Logo শ্রম বিক্রি করে দুমুঠো ভাত জুটলেও, জুটে না মাথা গোজার ঠাঁই Logo গণপিটুনি ও নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ চায় বিএইচআরএফ Logo ৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১, তবে…

জেমসের গান সংরক্ষণে বিশেষ উদ্যোগ

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা নগরবাউল জেমস। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন নিজের গানে, পরিবেশনায়। এই নন্দিত তারকার গানগুলো নিয়ে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটার মাধ্যমে তার গান ও সংগীতের নানা তথ্য সংরক্ষণ করা হবে।

‘জেমস ফাউন্ডেশন’ নামে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া নিয়ে চলছে তোড়জোড়। জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন বছরের শুরুর দিকে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

দিন দুয়েক ধরে ফেসবুকে খবরটি ভেসে বেড়াচ্ছিল। পরে তাতে সিলমোহর দেন রবিন। তিনি জানান, অনেক দিন ধরেই এই ফাউন্ডেশন গড়ে তোলার পরিকল্পনা চলছিল। ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রবিন ঠাকুর বলেন, ‘দেশের মানুষ যে ভালোবাসা নগরবাউল জেমসকে দিয়ে যাচ্ছেন, সেই দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ। জেমসের গানগুলো যেন সঠিকভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে, তা নিয়ে কাজ করবে ফাউন্ডেশনটি। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনাও রয়েছে।’

উল্লেখ্য, গেল শতকের আশির দশকের শুরুতে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে ব্যান্ড সংগীতে আত্মপ্রকাশ করেন জেমস। পরে ‘নগরবাউল জেমস’ নামে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন। চার দশক পেরিয়ে এখনো তিনি নিয়মিত কনসার্ট করে যাচ্ছেন। দেশ-বিদেশের বাঙালি শ্রোতাদের মাতিয়ে রাখছেন তার জাদুকরী পরিবেশনায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

জেমসের গান সংরক্ষণে বিশেষ উদ্যোগ

আপডেট সময় ১২:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬