ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোপা সুদামেরিকানা : ব্রাজিলের ক্লাবকে হারিয়ে আর্জেন্টিনার ইতিহাস

২০২৬ কনমেবল কোপা সুদামেরিকানার শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ল আর্জেন্টাইন জায়ান্ট বোকা জুনিয়র্স। এই জয়ের মাধ্যমে ১৯টি আন্তর্জাতিক শিরোপা জিতে এককভাবে শীর্ষস্থান দখল করল ক্লাবটি।

যা ১৯৬০ সালের পর থেকে দক্ষিণ আমেরিকার সবচেয়ে সফল ও সর্বোচ্চ শিরোপাজয়ী ক্লাব হিসেবে নতুন মাইলফলক গড়ল আর্জেন্টাইন জায়ান্টরা।

ব্রাজিলিয়ান ক্লাব আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে পরাজিত করে বোকা জুনিয়র্স। কলম্বিয়ার বারানকিয়ার মেত্রোপলিতানো রবার্তো মেলেন্দেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দুর্দান্ত জয়ে টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রোদোলফো আরুয়াবারেনার দল।

তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বোকা। বাঁ প্রান্ত থেকে সেবাস্তিয়ান ভিয়ার ক্রস তিন মাস পর একাদশে ফেরা মিনেইরো গোলরক্ষক এভারসনের হাত ফসকে বেরিয়ে গেলে ফাঁকায় বল পান মিগুয়েল মেরেন্তিয়েল। তবে উরুগুইয়ান এই স্ট্রাইকারের শট ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বাদশ মিনিটে সান্তিয়াগো আস্কাসিবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে।

১৫তম মিনিটে টমাস আরান্দার একটি শট প্রতিহত হয়ে বক্সের ভেতর ফিরলে ফিরতি বলে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ‘রুসো’ খ্যাত আস্কাসিবার।

প্রথমার্ধের শেষ দিকে লাউতারো ব্লাঙ্কোর ক্রসে ডিফেন্ডার লাউতারো দি লোলোর শক্তিশালী হেড দারুণ রিফ্লেক্সে রুখে দিয়ে ব্যবধান বাড়তে দেননি মিনেইরো গোলরক্ষক এভারসন।

বিরতির পর ম্যাচে ফিরতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন আতলেতিকো মিনেইরোর আর্জেন্টাইন কোচ এদুয়ার্দো দোমিঙ্গেজ।

তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই মিনেইরোকে কোনো সুযোগ না দিয়ে ব্যবধান দ্বিগুণ করে বোকা জুনিয়র্স।

৪৮তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে বদলি নামা অ্যাঞ্জেলো প্রেসিয়াদোকে কাটিয়ে বক্সে বল বাড়ান সেবাস্তিয়ান ভিয়া, আর খুব কাছ থেকে আলতো টোকায় বল জালে জড়ান টুর্নামেন্টে বোকার সর্বোচ্চ গোলদাতা মিগুয়েল মেরেন্তিয়েল (৬ গোল)।

দুই গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলতে নামা আতলেতিকো মিনেইরো। বার্নার্ডের একটি ভলি অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। এরপর ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক ভিতাওয়ের একটি দারুণ হেড রুখে দিয়ে বোকার জাল অক্ষত রাখেন কলম্বিয়ান গোলরক্ষক আলভারো মনতেরো।

ম্যাচের শেষ দিকে এনার ভ্যালেন্সিয়া, রদ্রিগো বাত্তাগ্লিয়া ও লিওনেল ফ্লোরেসকে মাঠে নামিয়ে খেলার গতি নিয়ন্ত্রণে রাখেন বোকা কোচ আরুয়াবারেনা।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে লিয়ান্দ্রো পারেদেসের বদলি হিসেবে অধিনায়কের আর্মব্যান্ড পরা লাউতারো ব্লাঙ্কোর শট লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান আর বাড়েনি।

শেষ বাঁশি বাজার সাথে সাথেই ২০০৫ সালের পর প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে বোকা জুনিয়র্স। এই জয়ের ফলে কোপা সুদামেরিকানার ইতিহাসে সর্বোচ্চ তিনটি শিরোপা জিতে এককভাবে শীর্ষে উঠে এল ক্লাবটি। সেই সাথে ১৯৬০ সালের পর থেকে দক্ষিণ আমেরিকার সবচেয়ে সফল ও সর্বোচ্চ শিরোপাজয়ী ক্লাব হিসেবে নতুন মাইলফলক গড়ল আর্জেন্টাইন জায়ান্টরা।

সর্বশেষ এই ট্রফি জয়ের মধ্য দিয়ে স্বদেশি ক্লাব ইন্দিপেন্দিয়েন্তেকে ছাড়িয়ে গেল ‘জেনেইজে’ খ্যাত বোকা জুনিয়র্স। ১৮টি অফিশিয়াল আন্তর্জাতিক ট্রফি নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে ইন্দিপেন্দিয়েন্তে।

দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বকালের সেরাদের মঞ্চে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনার রিভার প্লেট এবং ব্রাজিলের সাও পাওলো। উভয় ক্লাবের ঝুলিতেই রয়েছে ১২টি করে আন্তর্জাতিক শিরোপা। অন্যদিকে, ১০টি শিরোপা নিয়ে মহাদেশের সেরা পাঁচ সফলতম ক্লাবের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কোপা সুদামেরিকানা : ব্রাজিলের ক্লাবকে হারিয়ে আর্জেন্টিনার ইতিহাস

আপডেট সময় ০৯:৪২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬