ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি Logo বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস : আইনমন্ত্রী Logo হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা Logo বাঞ্ছারামপুরে মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় Logo গোপালগঞ্জে বৃষ্টিতে সবজির দাম ১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে Logo এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার Logo আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার আসর Logo ইডেন কলেজ শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ১০ বাস আটক Logo গাইবান্ধায় তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার Logo পূর্ব তিমুরে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

গোপালগঞ্জে বৃষ্টিতে সবজির দাম ১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে

গোপালগঞ্জে টানা দুই দিনের বৃষ্টির প্রভাব পড়েছে কাঁচাবাজারে। প্রতি কেজি সবজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। হঠাৎ দাম বেড় যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় এর প্রভাব পড়ছে বাজারে।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় শহরের বড় বাজারের সবজি মার্কেটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, করলা ৬০ টাকার স্থলে ১০০, ২০ টাকা বেড়ে ফুলকিপ ও বাঁধাকপি ৭০, ঢ্যাঁড়স ৮০, শশা ৫০, কুমড়া ৬০ টাকা, পেঁপে ২৫ টাকার স্থলে ৪০ টাকা, ৮০ টাকার বেগুন ২০ টাকা, কাঁচা মরিচ ৭০ টাকার স্থলে ১০০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকার স্থলে ৬০ টাকা, মুখি কচু ৫০ টাকার স্থলে ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে ।

এছাড়া কাঁচ কলা প্রতিহালি ৩০ টাকার স্থলে ৫০ টাকা, লেবু প্রতিহালি ৩০ টাকার স্থলে ৪০ থেকে ৫০ টাকা ও আকারভেদে লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

শহরের গেটপাড়ার বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, সবজির ভরা মৌসুমে এমন দাম বৃদ্ধির কথা নয়। বরং যতোদিন যাবে সবজির দাম কমতে থাকবে। কিন্তু গোপালগঞ্জের চিত্র উল্টো। এখানে লকডাউনে গাড়ি চলাচল সীমিত ছিল। সেইসাথে ২ দিনের টানা বৃষ্টি যোগ হয়েছে। এ কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে। তাই সবজির দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

তরিকুল ইসলাম নামে আরেক ক্রেতা বলেন, গ্যাসের দাম, চলের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। তাতেই বাজারে আসলে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। সবজির দাম নাগালের মধ্যে ছিল। কিন্তু হঠাৎ করে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় বাজেটের সাথে তাল মিলিয়ে সবজি কিনতে পারছি না। তাই বাজার নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছি।

সবজি বিক্রেতা আল-আমিন ইসলাম বলেন, গত বৃহস্পতিবার গোপালগঞ্জের বাজার বন্ধ ছিল। পরের দিন বৃষ্টিতে জনজীবন প্রায় অচল ছিল। আজ বৃষ্টি কমেছে। কিন্তু সকালে আড়তে সবজির আমদানি কম ছিল। তাই বেশি দাম দিয়ে আড়ৎ থেকে সবজি কিনতে হয়েছে। এর করণে বাড়তি দামে সবজি বিক্রি করতে হচ্ছে। সবজির আমদানী কম থাকায় অনেক ব্যবসায়ী চাহিদামতো সবজি কিনতে পারেন নি। বেলা বাড়ার সাথে সাথে বাজারে ক্রেতা বেড়েছে। কিন্তু আমরাও পর্যাপ্ত সবজি তাদের কাছে বিক্রি করতে পারছি না।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক আড়তদার বলেন, মোকামে সবজির আমদানী ছিল না। মোকাম থেকে ট্রাকে অল্প সবজি আনা হয়েছে । তাই পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। এ কারণে সবজির দাম বাড়াতে হয়েছে। আগামী দু একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

গোপালগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো.আরিফ হোসেন বলেন, আমরা বিষয়টি তদারকি করছি। সেইসাথে সবজির বাজার নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

গোপালগঞ্জে বৃষ্টিতে সবজির দাম ১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে

আপডেট সময় ০৫:৪৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬