ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি Logo বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস : আইনমন্ত্রী Logo হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা Logo বাঞ্ছারামপুরে মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় Logo গোপালগঞ্জে বৃষ্টিতে সবজির দাম ১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে Logo এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার Logo আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার আসর Logo ইডেন কলেজ শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ১০ বাস আটক Logo গাইবান্ধায় তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার Logo পূর্ব তিমুরে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার আসর

২০২৮ সালের কোপা আমেরিকা টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ সংশ্লিষ্ট কনফেডারেশনগুলোকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ব্রাজিলিয়ান ক্রীড়া সাংবাদিক মনিক দানেলো এই তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশের নাম ঘোষণা করা না হলেও, কলম্বিয়ার বারানকুইলায় কনমেবল বোর্ডের সাম্প্রতিক এক সভার পর বিষয়টি সামনে আসে।

ব্রাজিলিয়ান ক্রীড়া সাংবাদিক মনিক দানেলোর তথ্য অনুযায়ী, ওই সভায় উপস্থিত প্রতিনিধিদের সামনে ডোমিঙ্গেজ নিশ্চিত করেছেন লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের পরবর্তী আসরটি যুক্তরাষ্ট্রেই আয়োজন করা হবে।

এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবশেষ চারটি আসরের মধ্যে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটি আয়োজনের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র।

এর আগে সবশেষ ২০২৪ সালের কোপা আমেরিকাও বসেছিল মার্কিন মুলুকে। ১৬ দলের সেই জমজমাট আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রেখেছিল আর্জেন্টিনা।

তবে ২০২৮ সালের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম নিয়ে কনমেবল এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। ফলে বোর্ড সভায় জানানো তথ্যের ওপর ভিত্তি করেই আপাতত এই সংবাদটি নিশ্চিত হওয়া গেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার আসর

আপডেট সময় ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬