বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল। শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৫৭ এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তারা।
সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল পেয়েছেন ২৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ এবং অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম। তারা পেয়েছেন যথাক্রমে ২৬১ ও ২২৯ ভোট। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।
সম্পাদকীয় পদগুলোর মধ্যে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা (২৫৬ ভোট), সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া (২২৬), আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক আনিসুল হক রাসেল (২৩১) এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পান্থ আফজাল (২৪১)।
এ ছাড়া সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ইশরাত জাহান স্বর্ণা (২৪৭), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌফিক অপু (২২৬) এবং দপ্তর সম্পাদক পদে মহিব আল হাসান (২২৬) নির্বাচিত হয়েছেন।
সম্পাদকীয় পদগুলোর মধ্যে সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তৌফিক অপু। তিনি ১৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন আমিনুর ইসলাম লিটনকে। লিটন পেয়েছেন ২০৭ ভোট।
কার্যনির্বাহী সদস্যের নয়টি পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। এ ছাড়া নির্বাচিত হয়েছেন সুকন্যা আমির (২৬২), রুহুল সাখাওয়াত (২৪৯), রাজু আলীম (২৩৫), অরণ্য শোয়েব (২১৮), সালাম মাহমুদ (২১৬), শাকিল হোসেন (২০১), হাফিজ রহমান (১৯৩) ও সালাম ফারুক (১৯০)।
শুক্রবার বাচসাস নির্বাচনে ভোট দেন ৫২৫ জন ভোটার। দুপুর ১২টায় ভোট গ্রহণ শুরু হলেও জুমার নামাজের জন্য কিছু সময় বিরতি দেওয়া হয়। পরে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে আবদুর রহমান-রাহাত সাইফুল এবং কামরুল হাসান দর্পণ-আহমেদ তেপান্তর- এই দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্বে ছিলেন এরফানুল হক নাহিদ।
বাংলা৭১নিউজ/আরএইচ
























