ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী

পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ কোথাও নাশকতার চেষ্টা করলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। এ ক্ষেত্রে কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।

শুক্রবার (২০ নভেম্বর) ফেনীর দাগনভূঞায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে একথা বলেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ কোথাও নাশকতার চেষ্টা করলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। তবে এ ক্ষেত্রে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

বিক্ষোভ মিছিলটি পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল গেট থেকে শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মাসুদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে আরও বক্তব্য দেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী

আপডেট সময় ১০:২৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬