ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শেখ হাসিনা এলে ফুলের মালা নয়, যেতে হবে কারাগারে: আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে কারাগারে যেতে হবে, ফুলের মালা দিয়ে বরণ করার কোনো সুযোগ নেই।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসাসের উদ্যোগে আয়োজিত নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাস নেতা সোহেল মোল্লা হত্যা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী জালাও-পোড়াও, সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মো. আবদুস সালাম বলেন, গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে দেশের মানুষের যে ক্ষতি করা হয়েছে, তার জবাব দিতে হবে। জনগণের কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।

কয়েক দিন ধরে পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশের মানুষের মধ্যে একধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করছেন উল্লেখ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এ আহ্বায়ক বলেন, দেশে আসবেন। আমরাও চাই তিনি দেশে আসুন। বাধা কোথায়? তিনি যে জায়গায় আছেন, যাওয়ার সময় তার ভিসা লাগেনি, আসার সময়ও ভিসা লাগবে না। সীমান্তে চলে এলে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী তাকে নিয়ে এসে কারাগারে পাঠাবে। ভারতকেও তাকে বাংলাদেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে আসতে চান, সেটিই মূল বিষয়। তিনি এ দেশের মানুষের বুক খালি করেছেন, মায়ের বুক খালি করেছেন। বাংলাদেশের ব্যাংকসহ সবকিছু খালি করেছেন। গুম ও খুন করেছেন, দেশের অর্থনীতি ধ্বংস করেছেন এবং স্বাধীনতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। এসবের পর তিনি কীভাবে সম্মানের সঙ্গে দেশে ফিরবেন, তা তাকে বুঝতে হবে।

গতকালের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে আবদুস সালাম বলেন, শেখ হাসিনার আহ্বানে দেশের কোথাও লকডাউন পালিত হয়নি। জনগণ তার কথা শুনলে হয়তো কর্মসূচি পালিত হতো। তার উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া। দীর্ঘ ১৭ বছর ধরে যে অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন করেছেন, তা আর করবেন না বলে প্রতিশ্রুতি দেওয়া।

সোহেল মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা এমনিতেই খুনের মামলার আসামি। সোহেল মোল্লার হত্যাকাণ্ডের মামলাতেও তাকে হুকুমের আসামি করা হয়েছে। এ সময় টঙ্গীর সাবেক এক মন্ত্রীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তার কোনো কাজ নেই, তিনিও হত্যার নির্দেশ দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রসঙ্গে তিনি বলেন, হত্যা ও খুনের ঘটনায় তার বিরুদ্ধে ইতোমধ্যে রায় ঘোষণা হয়েছে। পারলে তখন দেশে এসে আপিল করতেন। এখন আইনজীবী নিয়োগ করে লাভ নেই। দেশের মানুষকে অনেক কষ্ট দিয়েছেন। যাদের গুম করেছেন, ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তাকে জবাব দিতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ভূমিকা নিতে হবে। প্রশাসনকেও আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তারেক রহমানের সরকার কারও দয়ায় ক্ষমতায় আসেনি। এ দেশের জনগণ বিপুল ভোটের মাধ্যমে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। তাই জনগণের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে সরকারকে আরও কঠোর হতে হবে।

বিভিন্ন প্রচারমাধ্যমে আওয়ামী লীগের গুণগান গাওয়ার সমালোচনা করে তিনি বলেন, যারা আওয়ামী লীগের গুণগান গাইছে এবং আন্ডারগ্রাউন্ড পার্টির পক্ষে সাফাই গাইছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনার উচ্ছিষ্টভোগীরাই এখনো তার গুণগান করছেন। যারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার পক্ষে অবস্থান নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আগামী ডিসেম্বর মাসজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণা করা হয়েছে জানিয়ে আবদুস সালাম বলেন, বিএনপি জনগণের পাশে রয়েছে। যারা এত দিন লুটপাট করেছে, তাদের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ভাড়া করে বোমাবাজি করানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাহস থাকলে তাদের দেশের ভেতরে এসে প্রকাশ্যে কর্মসূচি পালনের আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা হাবিব-উন-নবী খান সোহেল, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খানসহ জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা গণহত্যার দায়ে আইসিজের রায়কে ‘অন্যায়’ বললো মিয়ানমার

শেখ হাসিনা এলে ফুলের মালা নয়, যেতে হবে কারাগারে: আবদুস সালাম

আপডেট সময় ০৪:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬