প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিশুরা। এ সময় শিশুদেরকে উপহার দেন প্রধানমন্ত্রী।
আজ শুক্রবার বনানীর নৌ বাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে শিশু-কিশোরের সঙ্গে আলাপে মাতেন তিনি।
এ সময় শিশুরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী জানতে চান, কার কোন খেলা ভালো লাগে।
পরে তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলা৭১নিউজ/আরএইচ

























