রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।
ড. খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায়কে ন্যায়বিচারের নতুন অধ্যায়। আইসিজে রায় দিয়েছে যে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। এই আদালতের ইতিহাসে প্রথমবারের মতো একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হলো।
প্রসঙ্গত, রোহিঙ্গা গণহত্যার দায়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের দেওয়া রায়ের পর্যবেক্ষণ ওঠে এসেছে, মিয়ানমারে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। সেই সাথে যৌন সহিংসতা, গণউচ্ছেদের প্রমাণও মিলেছে।
২০১৭ সালের শেষ নাগাদ রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের নির্মূলে চালানো হয় চরম নৃশংসতা। যার নেতৃত্বে ছিলেন মিয়ানমারের বর্তমান সেনাশাসক মিন অং লাইং। ওই ঘটনার জেরে তখন অন্তত ১০ লাখ রোহিঙ্গা ঢুকে পড়েছিল বাংলাদেশে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়ে।
উল্লেখ্য, ড. খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলা৭১নিউজ/আরএইচ
























