ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন Logo নিষিদ্ধ আওয়ামী লীগের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী Logo নতুন এআই এজেন্ট আনতে চায় অ্যাপল, অ্যানথ্রোপিকের শেয়ারের দরপতন Logo ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo নাগরিক নিরাপত্তা নিশ্চিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত Logo নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা Logo ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সিরাজগঞ্জে ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা Logo ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলারের বেশি Logo যুক্তরাষ্ট্রের শহরে ‘দুষ্ট’ পেঁচার হামলা, কারণ অজানা

নতুন এআই এজেন্ট আনতে চায় অ্যাপল, অ্যানথ্রোপিকের শেয়ারের দরপতন

নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্ট তৈরির পরিকল্পনা করছে অ্যাপল। এই খবর প্রকাশের পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নিয়মিত লেনদেন শেষ হওয়ার পর অ্যানথ্রোপিকের শেয়ারের দাম ৬ শতাংশের বেশি কমেছে। অ্যাপলের সম্ভাব্য নতুন প্রযুক্তি এআই বাজারে প্রতিযোগিতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক বৃহস্পতিবারই শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। প্রথম দিনের নিয়মিত লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ার ১৭ দশমিক ০৭ শতাংশ বা ১৪ দশমিক ১৭ ডলার বেড়ে ৯৭ দশমিক ১৭ ডলারে দাঁড়ায়। তবে নিয়মিত লেনদেন শেষ হওয়ার পর দাম কমে ৯১ দশমিক ৩২ ডলারে নেমে আসে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল এমন একটি এআই এজেন্ট তৈরি করছে, যা ব্যবহারকারীর হয়ে প্রোগ্রামিং, ইন্টারনেটে তথ্য খোঁজা, বিভিন্ন অ্যাপ পরিচালনা এবং ডিভাইসে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবে।

চলতি সপ্তাহে অ্যাপলের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এই পরিকল্পনার তথ্য সামনে আসে। একটি বিজ্ঞপ্তিতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এআই সহকারী তৈরির জন্য একজন জ্যেষ্ঠ প্রকৌশল ব্যবস্থাপক নিয়োগের কথা বলা হয়েছে।

প্রস্তাবিত প্রযুক্তিটি বিভিন্ন অ্যাপ, ব্রাউজার ও অপারেটিং সিস্টেমে একাধিক ধাপের কাজ পরিকল্পনা ও সম্পন্ন করতে পারবে। এতে ব্যবহারকারীর সরাসরি নির্দেশনা ছাড়াও কিছু কাজ করার সক্ষমতা থাকবে।

তবে প্রযুক্তিটির উন্নয়ন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, আগামী বছরের শেষ নাগাদ সেবাটি চালুর লক্ষ্য রয়েছে অ্যাপলের। ব্যবহারকারীর গোপনীয়তা, নিরাপত্তা, অনুমতি নিয়ন্ত্রণ ও স্বচ্ছতাকে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এদিকে, অ্যানথ্রোপিক সম্প্রতি নিজেদের এআই এজেন্ট ‘ডুয়েট’-এর পরীক্ষামূলক ব্যবহার বাড়িয়েছে। ওপেনএআই তাদের ‘ডটস’-এর সক্ষমতা সম্প্রসারণ করেছে। গুগলও চলতি সপ্তাহে ‘টাস্কস’ নামে নিজেদের এআই এজেন্ট নতুনভাবে সাজিয়েছে।

অন্যদিকে, মেটার ‘মিউজ’ ব্যবহার করে রেস্তোরাঁয় আসন সংরক্ষণ, ভ্রমণের বুকিং এবং সংবাদসংক্ষেপ তৈরির মতো কাজ করা যাচ্ছে।

অ্যাপলের সম্ভাব্য প্রবেশের ফলে এসব প্রতিষ্ঠানের পাশাপাশি এআইনির্ভর প্রোগ্রামিং প্রযুক্তির বাজারেও প্রতিযোগিতা বাড়তে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন

নতুন এআই এজেন্ট আনতে চায় অ্যাপল, অ্যানথ্রোপিকের শেয়ারের দরপতন

আপডেট সময় ০৪:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬