ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: আজ ঢাকা কলেজে আসছেন রাষ্ট্রপতি

উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা কলেজ গৌরব ও সাফল্যের ১৮৫ বছর পেরিয়ে ১৮৬তম বর্ষে পদার্পণ করছে। ১৮৪১ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বাঙালির শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং স্বাধিকার আন্দোলনের ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

প্রতিষ্ঠাবাষিকীর অনুষ্ঠানে অংশ নিতে আজ শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজে আসবেন কলেজটির সাবেক শিক্ষার্থী ও শিক্ষক এবং দেশের বর্তমান ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘ পথচলায় শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়েছে শিক্ষার্থীদের চাহিদা, উচ্চশিক্ষার পরিধি ও আধুনিক সুযোগ-সুবিধার প্রয়োজনীয়তা। ফলে ঐতিহ্যের পাশাপাশি প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সংকট নিরসন, গবেষণার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়ন এখন শিক্ষক-শিক্ষার্থীদের অন্যতম প্রত্যাশা।

১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এসব প্রত্যাশা নতুন করে সামনে এসেছে। বিশেষ করে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের আশা, ঢাকা কলেজের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনাগুলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব পাবে। তাদের প্রত্যাশা, প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

হারানো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারে দরকার প্রয়োজনীয় পদক্ষেপ

ঢাকা কলেজের শিক্ষার্থী শাহিন ইসলাম বলেন, একসময় ঢাকা কলেজ ছিল উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এখানে দেশ-বিদেশ থেকে অনেক শিক্ষাবিদ শিক্ষা গ্রহণ করতে আসতেন, যারা দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এসে আগের যে সুনাম ও খ্যাতি ছিল তা ধরে রাখা সম্ভব হয়নি। কালের বিবর্তনে ও সময়ের পরিবর্তনের সেই জোশ, খ্যাতি, শিক্ষার মান যে পর্যায়ে ছিল, সেটা দিন দিন হ্রাস পেয়েছে। আমাদের প্রত্যাশা ঢাকা কলেজের হারানো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে দরকার কার্যকর পদক্ষেপ

‎প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাহিয়ান রহমান রাহাত বলেন, ঢাকা কলেজ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের কাছে যেমন গৌরবের, তেমনি এই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে নতুন করে ভাবারও উপলক্ষ্য।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেবল আনুষ্ঠানিকতা ও উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের কার্যকর উদ্যোগ গ্রহণের উপলক্ষ্য হয়ে উঠুক।

একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ঢাকা কলেজে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা,পর্যাপ্ত শ্রেণিকক্ষ নির্মাণ, শিক্ষক সংকট নিরসন, আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরি, বিজ্ঞানভিত্তিক শিক্ষার উপযোগী গবেষণাগার, মানসম্মত শিক্ষা উপকরণ নিশ্চিতকরণ, আবাসন সংকট নিরসন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করা জরুরি।

শিক্ষার্থী আজিজুল ইসলাম পাভেল বলেন, কলেজের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সংকট নিরসন, গবেষণাগারের মানোন্নয়ন, ক্যাম্পাসের নিরাপত্তা, পরিবহন ব্যবস্থার উন্নয়নসহ প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আসবে—প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এটাই আমাদের প্রত্যাশা।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজিয়া মাহবুবা আক্তার বলেন, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতির আগমন অত্যন্ত গৌরবের বিষয়। তিনি এই কলেজেরই ছাত্র এবং অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তার সঙ্গে মন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ অনেক জ্ঞানীগুণী মানুষ এবং স্বনামধন্য প্রাক্তন শিক্ষার্থীরাও উপস্থিত থাকবেন।

তিনি বলেন, অন্যান্য সরকারি কলেজগুলোর যেমন অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, ঢাকা কলেজে কিন্তু সেভাবে হয়নি। কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয় একটা মাস্টারপ্ল্যান রাষ্ট্রপতি মহোদয়ের হাতে তুলে দেবেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা সুলতানা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন আমাদের সমৃদ্ধ করবে। কৃতি ছাত্র, গুণী শিক্ষক, গবেষণা সমৃদ্ধ হয়ে জীবনমুখী ও অর্থবহ উন্নয়নের ধারক ও বাহক হয়ে উঠবে আমাদের ঐতিহ্যবাহী ঢাকা কলেজ, এটিই প্রত্যাশা।

মাস্টারপ্ল্যানের মাধ্যমে দীর্ঘমেয়াদি উন্নয়ন চান অধ্যক্ষ

ঢাকা কলেজের সার্বিক উন্নয়ন ও দীর্ঘদিনের সংকট নিরসনে একটি সমন্বিত মাস্টারপ্ল্যানের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

তিনি বলেন, আমরা কলেজের সার্বিক উন্নয়ন ও সংকট নিরসনের জন্য রাষ্ট্রপতির কাছে একটি মাস্টারপ্ল্যান প্রত্যাশা করি। কারণ মাস্টারপ্ল্যান হলে একটা দীর্ঘকালীন উন্নয়ন হবে। আমরা একটা স্থায়ী সমাধান চাই। আশা করি উনি আমাদের উন্নয়নের জন্য সাহায্য করার আশাবাদ ব্যক্ত করবেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু বলেন, ঢাকা কলেজের উন্নয়নের জন্য আমাদের প্রিন্সিপাল মহোদয় একটা লিস্ট তৈরি করেছেন, সেটি মহামান্য রাষ্ট্রপতিকে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিবকেও বিষয়গুলো অবগত করা হবে।

তিনি বলেন, ঢাকা কলেজে শিক্ষার মানসহ অবকাঠামোগত, পরিবহন ইত্যাদি নিয়ে সমস্যা আছে। রাষ্ট্রপতির কাছে আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরবো। আশা রাখি এই কাজগুলো খুব দ্রুত গতিতে করতে পারবো।

আবাসন সংকট সমাধানে ব্যতিক্রমী কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে মীর সরফত আলী সপু বলেন, কলেজের প্রিন্সিপাল মহোদয় একটা মাস্টারপ্ল্যান রেডি করেছেন। সব সংকটের কথা সেখানে বলা হয়েছে। আমরা সেটা রেডি করে দিয়েছি, যাতে করে সরকারের বুঝতে সুবিধা হয়।

উল্লেখ্য, ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজটির সাবেক শিক্ষার্থী ও শিক্ষক এবং দেশের বর্তমান ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: আজ ঢাকা কলেজে আসছেন রাষ্ট্রপতি

আপডেট সময় ১২:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬