ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো

দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা

দেশের আরও ১০ জেলায় নিউক্লিয়ার মেডিসিন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে সরকার। জেলা পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসা সহজ করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন কেন্দ্রগুলো চালু হলে ঢাকানির্ভরতা কমার পাশাপাশি প্রান্তিক পর্যায়ের মানুষ নিজ জেলাতেই উন্নত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পর্যালোচনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা তুলে ধরেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

এ সময় তিনি জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। টাঙ্গাইলের মতো অঞ্চলগুলোতেও এ পরিস্থিতি উদ্বেগজনক। এত বড় জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি চিকিৎসার চাহিদা শুধু ব্যক্তিগত বা সাময়িক আর্থিক সহায়তার মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। তাই জেলা পর্যায়েই আধুনিক চিকিৎসাব্যবস্থার সুযোগ তৈরি করতে হবে, যাতে রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে না হয়।

সভায় নিউক্লিয়ার মেডিসিন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, দেশে বর্তমানে ২২টি সংশ্লিষ্ট কেন্দ্রে এ কার্যক্রম চালু রয়েছে। এর বাইরে আরও ১০টি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শুধু পরিকল্পনা বা রোডম্যাপ তৈরির মধ্যে সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার তাগিদ দিয়ে ফকির মাহবুব আনাম বলেন, প্রতিটি প্রকল্পের কাজ নিয়মিত পর্যালোচনা করতে হবে। পাশাপাশি ফলোআপের মাধ্যমে বাস্তবায়নের অগ্রগতি তদারকি করতে হবে, যাতে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী কাজ শেষ করা যায়।

মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে?

দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা

আপডেট সময় ০৭:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬