ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী Logo সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন Logo ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন Logo পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি

আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়নের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগ থেকে ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। আইসিজের এই রায়কে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইসিজের রায়ের পর এ প্রতিক্রিয়া জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা এই রায়কে স্বাগত জানাই এবং আমরা সন্তুষ্ট। আইসিজের এই রায় প্রথমবারের মতো। আইসিজে একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানিয়েছে। মিয়ানমার রাষ্ট্রকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য নিন্দা জানানো হয়েছে।’

হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এটি প্রথমবার। আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এই প্রথমবার মানবাধিকারের এমন গুরুতর লঙ্ঘনের জন্য নিন্দা জানানো হয়েছে। রায়ে ক্ষতিপূরণের ব্যাপারেও বলা হয়েছে। আমরা এটা নিয়ে কালকে (কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে) বিস্তারিত কথা বলব।

তিনি বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি ইতিবাচক ফলাফল বা ক্ষতিপূরণ এবং যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব দেশের জন্যও। তাই এতে বাংলাদেশের জন্যও কিছু ইতিবাচক প্রভাব রয়েছে। শুধু প্রত্যাবাসন নয়, এই রায়ের মাধ্যমে একটা চাপ বা প্রেসার তৈরি হলো।’

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া সাত বছর আগে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলার সূচনা করেছিল। এ রায়ের মধ্য দিয়ে আইসিজের ইতিহাসে প্রথমবার কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হলো।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো

আপডেট সময় ০৭:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬