ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৪ বছর পর চালু হলো মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী Logo কারিগরি-বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, স্ত্রীর ১০ বছর Logo শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন Logo আশুলিয়ায় ফের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ৪ Logo জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল Logo গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo নারায়ণগঞ্জে জুতার কারখানায় আগুন Logo বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি Logo জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে : ভারতীয় হাইকমিশনার

নারায়ণগঞ্জে জুতার কারখানায় আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় প্যারাডাইস সিটি সংলগ্ন পদ্মাসেতু রেলপিলারের পাশে অবস্থিত কারখানা ও মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৪ বছর পর চালু হলো মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে জুতার কারখানায় আগুন

আপডেট সময় ০৪:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬