ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যাকে ‘মেসির উত্তরসূরী’ বলে মন্তব্য করেছিলেন তার মা Logo মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি Logo হৃদয়কে আউট করে খুব খুশি দক্ষিণ আফ্রিকা Logo চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের গোলাপ দিয়ে স্বাগত জানাল ছাত্রদল Logo দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মেহেরপুরে জেলা বিএনপির মোটরসাইকেল শোডাউন Logo তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী Logo আ.লীগ আমলে তালিকাভুক্ত হওয়া ২১ কোম্পানি বন্ধ, ঝুঁকিতে বিনিয়োগকারীরা! Logo রায়েরবাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে চার ইউনিট Logo রিয়ালের সঙ্গে আর্দা গুলেরের নতুন চুক্তি Logo ‘পুরো দলই জানত’, স্যান্ডপেপার বিতর্কে এবার মুখ খুললেন ব্যানক্রফট

‘বিশ্বাস করি, আমরা ম্যাচ বাঁচাতে পারব’

চতুর্থ দিন শেষে জোহানেসবার্গে হারের মুখে বাংলাদেশ। প্রতিপক্ষের রান শোধ দিতে এখনো ৫৭ রান প্রয়োজন নাজমুল হোসেন শান্তর দলের।

হাতে উইকেট আছে ৬টি। এমন কঠিন পরিস্থিতিতে ম্যাচ জিততে কিংবা ড্র করতে হলে অবিশ্বাস্য কিছু করতে হবে বাংলাদেশকে।

সেই অবিশ্বাস্য কিছু করেই প্রথম টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। গতকাল দিন শেষে এমন আশার কথাই ব্যক্ত করেছেন হাসান মাহমুদ।

অর্থাৎ আশায় বাঁচে চাষার মতো।

হাসান ম্যাচ বাঁচানোর অনুপ্রেরণা খুঁজছেন প্রথম ইনিংস থেকে। প্রথম ইনিংসে শুরুতেই ধাক্কা খেয়ে ঘুরে দাঁড়িয়ে ৪০০ রান করেছিল বাংলাদেশ। সেই প্রসঙ্গ টেনেই সংবাদ সম্মেলনে বাংলাদেশি পেসার বলেছেন, ‘এখন আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া কোনো অপশন নেই।

মন থেকে বিশ্বাস করি, আমরা পারব। কারণ প্রথম ইনিংসেও ২০-৩০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর আমরা ৪০০ রান করেছিলাম। কাল যদি আমরা দুই-তিনটা ভালো পার্টনারশিপ গড়তে পারি, তাহলে অবশ্যই নিজেদের সেভ করতে পারব।’

তবে বাংলাদেশের পরিস্থিতি আরো ভালো হতো যদি ম্যাচে ৪টি ক্যাচ না ছাড়ত। যাদের জীবন দিয়েছে তারা প্রত্যেকেই কমপক্ষে ফিফটি করেছেন।

কাগিসো রাবাদার বিপরীতে মারকুয়েস আকারম্যান-রায়ান রিকেলটন তো সেঞ্চুরি হাঁকিয়েছেন। পুরো ম্যাচে ৪বার ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা।

সেই ক্যাচ ছাড়ার প্রসঙ্গে হাসান বলেছেন, ‘অনেস্টলি বলতে গেলে, ক্যাচ তো অবশ্যই ধরতে হবে। তবে এটা ক্রিকেটেরই অংশ, মিস হতেই পারে। কেউই চায় না হাতের ক্যাচ ফেলতে। আমরা স্লিপ ক্যাচিং নিয়ে অনেক প্র্যাকটিস করছি, ফিল্ডিংয়ে আমাদের চেষ্টার কোনো কমতি নেই।’

গতকাল দক্ষিণ আফ্রিকার বোলাররাও শেষদিকে দারুণ ব্যাটিং করেছেন। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা একই কন্ডিশনে খাবি খাচ্ছেন। কেন এমনটা? জানতে চাইলে হাসান বলেছেন, ‘ওদের সময় উইকেট ব্যাটিং সহায়ক ছিল। কিন্তু আমরা যখন ব্যাটিংয়ে নামি, তখন আকাশ মেঘলা ছিল, বৃষ্টির ভাব ছিল। উইকেটের আচরণ কিছুটা বদলে গিয়েছিল। নতুন বলে রাবাদা ও ইয়ানসেন দুই পাশ থেকে সিম মুভমেন্ট পাচ্ছিল। আমাদের ব্যাটাররা কঠিন একটা সময় পার করেছে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যাকে ‘মেসির উত্তরসূরী’ বলে মন্তব্য করেছিলেন তার মা

‘বিশ্বাস করি, আমরা ম্যাচ বাঁচাতে পারব’

আপডেট সময় ১১:৩২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬