ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যাকে ‘মেসির উত্তরসূরী’ বলে মন্তব্য করেছিলেন তার মা Logo মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি Logo হৃদয়কে আউট করে খুব খুশি দক্ষিণ আফ্রিকা Logo চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের গোলাপ দিয়ে স্বাগত জানাল ছাত্রদল Logo দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মেহেরপুরে জেলা বিএনপির মোটরসাইকেল শোডাউন Logo তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী Logo আ.লীগ আমলে তালিকাভুক্ত হওয়া ২১ কোম্পানি বন্ধ, ঝুঁকিতে বিনিয়োগকারীরা! Logo রায়েরবাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে চার ইউনিট Logo রিয়ালের সঙ্গে আর্দা গুলেরের নতুন চুক্তি Logo ‘পুরো দলই জানত’, স্যান্ডপেপার বিতর্কে এবার মুখ খুললেন ব্যানক্রফট

দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে : রিজভী

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে।

দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভিন্নমতের দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্টদের চরিত্র।

এখন তারা রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবারও ফিরে আসতে চায়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করতে হবে। পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসই শুধু স্থান পেয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যাকে ‘মেসির উত্তরসূরী’ বলে মন্তব্য করেছিলেন তার মা

দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে : রিজভী

আপডেট সময় ১১:৩০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬