ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ধর্মীয় নেতা গাসেমিয়ানকে মুক্তি দিল সৌদি আরব

ইরানি ধর্মীয় নেতা গোলাম রেজা গাসেমিয়ানকে মুক্তি দিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাত দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, গোলাম রেজা গাসেমিয়ানকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি ইরানের পথে রয়েছেন। ইরানি কর্মকর্তাদের অনুরোধ ও তদবিরের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরান জানায়, সোমবার অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেফতার করা হয়। যেখানে গাসেমিয়ানকে সৌদি সরকারের সমালোচনা করতে দেখা যায়। এরপর থেকেই ইরানি কনস্যুলেটের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক করা হয়।

 সূত্র: নিউ আরব, এএফপি

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আপডেট সময় ০৪:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫