ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার Logo হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন হাসান, বিপাকে বাংলাদেশ

চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ

চট্টগ্রাম জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ২৩৮টি। এসব অর্থনৈতিক ইউনিটে কর্মরত রয়েছেন ২০ লাখ ৫৯ হাজার ৩৫১ জন। এর মধ্যে পুরুষ ৭৯ শতাংশ এবং নারী ২১ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালিত অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জেলা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চট্টগ্রাম জেলার প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলার মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে ৩ লাখ ৪৮ হাজার ৪৩টি স্থায়ী, ৩৬ হাজার ৪০৪টি অস্থায়ী এবং ১ লাখ ৪৭ হাজার ৭৯১টি অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত খানাভিত্তিক ইউনিট।

শিল্পের শ্রেণিভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, চট্টগ্রামে সবচেয়ে বেশি মাইক্রো শিল্পের কার্যক্রম রয়েছে। মোট অর্থনৈতিক ইউনিটের ৬৭ দশমিক ৪৪ শতাংশ মাইক্রো শিল্পের অন্তর্ভুক্ত। এছাড়া কুটির শিল্প ২৫ দশমিক ৬৪ শতাংশ, ক্ষুদ্র শিল্প ৬ দশমিক ২৮ শতাংশ, মাঝারি শিল্প শূন্য দশমিক ৪৭ শতাংশ এবং বৃহৎ শিল্প শূন্য দশমিক ১৭ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতের অবস্থান শীর্ষে। জেলার মোট অর্থনৈতিক ইউনিটের ৪৪ দশমিক ১৮ শতাংশ এ খাতের অন্তর্ভুক্ত। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাইকারি ও খুচরা ব্যবসা খাত, যার হার ২১ দশমিক ৫৭ শতাংশ। এ ছাড়া শিক্ষা, অন্যান্য সেবা, আবাসন ও খাদ্য সেবা, মানবস্বাস্থ্য এবং আর্থিক ও বিমা খাতেও উল্লেখযোগ্য অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে।

অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সমস্যার চিত্রও উঠে এসেছে শুমারিতে। এতে দেখা যায়, পর্যাপ্ত মূলধনের অভাব চট্টগ্রামের অর্থনৈতিক ইউনিটগুলোর প্রধান সমস্যা। মোট ইউনিটের ৮৫ দশমিক ৮৯ শতাংশ এ সমস্যার কথা জানিয়েছে। এছাড়া সহজ শর্তে ঋণ না পাওয়া, অবকাঠামোগত সমস্যা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, দক্ষ জনবলের অভাব এবং বিদ্যুৎ ও জ্বালানিসংকটকে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও নীতি প্রণয়নের জন্য নির্ভুল পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হওয়ায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রতিবেদন এ জেলার জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জুনায়েত কাউছার বলেন, অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রতিবেদন চট্টগ্রাম জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রতিবেদনের মাধ্যমে জেলার সামগ্রিক অর্থনৈতিক চিত্র প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান। তিনি অর্থনৈতিক শুমারি ২০২৪-এর লক্ষ্য ও উদ্দেশ্য, আওতা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরেন।

মূল প্রবন্ধে বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) প্রণয়নের বিষয়টিও গুরুত্ব পায়। এ উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর একটি নির্ভরযোগ্য ও নিয়মিত হালনাগাদযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোর মৌলিক তথ্য সংরক্ষণ, ব্যবসায়িক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক জরিপ ও শুমারির জন্য হালনাগাদ নমুনা কাঠামো প্রস্তুত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক ছরওয়ার কামাল টারজান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, বিবিএস প্রথমবারের মতো বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টারের কার্যক্রম শুরু করেছে। এটি দেশের অর্থনৈতিক তথ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলা৭১নিউজ/আরকে

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ

আপডেট সময় ০৩:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬