ঢাকা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও রাজপথে নামার ঘোষণা Logo পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল Logo জটিলতা থাকলেও রেলওয়ের অবস্থার অনেক দূর অগ্রগতি হয়েছে : মীর হেলাল Logo ‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের Logo দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, তাঁতী দলের মহানগর সভাপতি আজীবন বহিষ্কার Logo শিশু সুরক্ষায় সমন্বিত ও টেকসই ব্যবস্থার অঙ্গীকার: ম্যানিলা সম্মেলনে ডা. জাহিদ Logo আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ Logo ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

চারবার বিয়ে করেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। এ নিয়ে ভক্তদের কৌতূহলও কম নয়।

সম্প্রতি চার বিয়ে প্রসঙ্গে এক ভক্তের মজার মন্তব্যে হাসতে হাসতেই জবাব দিয়েছেন এই গায়িকা ও অভিনেত্রী।

নিউইয়র্কে ‘দ্য জেএলও শো’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জেনিফার লোপেজ। সেখানে অভিনেত্রী র‍্যাচেল জেগলারের সঙ্গে কথা বলার সময় এক ভক্ত তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনার তো আরো ছয়টি আঙুল আছে।’ মূলত দুই হাতের ১০টি আঙুলের সঙ্গে জেনিফারের চার বিয়ের হিসাব মিলিয়েই এমন রসিকতা করেন ওই ভক্ত।

ভক্তের মন্তব্য শুনে জেনিফার বলেন, ‘হ্যাঁ, আছে।’ এরপর এটিকে তার শোনা সবচেয়ে মজার কথা বলে উল্লেখ করেন। এমনকি মন্তব্যটি টি-শার্টে ছাপানোর কথাও বলেন তিনি। ভবিষ্যতে বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে ‘আমার আরো ছয়টি আঙুল বাকি’—এমন উত্তর দেবেন বলেও মজা করেন।

তবে পরে কিছুটা গম্ভীর হয়ে জেনিফার বলেন, ‘আমার মনে হয় না, আমার মধ্যে আর সেই শক্তি আছে।’

জেনিফারের প্রথম বিয়ে হয় ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে। এক বছরও টেকেনি সেই সংসার। এরপর ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়।

২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাদের যমজ সন্তান ম্যাক্স ও এমি। ২০১১ সালে আলাদা হয়ে যান তারা। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।

এরপর অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে পুরনো সম্পর্ক নতুন করে শুরু করেন জেনিফার। ২০২২ সালে বিয়ে করেন তারা। তবে সেই সংসারও টেকেনি। ২০২৪ সালে বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৫ সালের জানুয়ারিতে বিচ্ছেদ চূড়ান্ত হয়।

এদিকে আগামী ২৬ নভেম্বর থেকে লাস ভেগাসে শুরু হচ্ছে জেনিফারের ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও রাজপথে নামার ঘোষণা

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

আপডেট সময় ০১:৩৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬