ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার

বাকহুইটের উৎপাদনশীলতা ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতা বাড়াতে আধুনিক জিনোমিক্স ও উন্নত প্রজনন পদ্ধতির প্রয়োগ নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলনকক্ষে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে হাবিপ্রবি ও চীনের বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসের (সিএএএস) মধ্যে ভবিষ্যৎ গবেষণা সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসের ইনস্টিটিউট অব ক্রপ সায়েন্সেসের অধ্যাপক ড. মেইলিয়াং ঝো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনাম উল্যা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনাম উল্যা অধ্যাপক মেইলিয়াং ঝোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বেইজিং থেকে এসে প্যানজিনোমভিত্তিক প্রজনন প্রযুক্তির মাধ্যমে টারটারি বাকহুইটের অভিযোজন ক্ষমতা ও ফলন বাড়ানোর বিষয়ে অধ্যাপক ঝো তাঁর গবেষণালব্ধ জ্ঞান ভাগ করে নিয়েছেন। কৃষি গবেষণায় চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেস বিশ্বজুড়ে পরিচিত একটি প্রতিষ্ঠান।

উপাচার্য আরও বলেন, এ সেমিনার হাবিপ্রবি ও সিএএএসের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি করবে। তরুণ গবেষক ও শিক্ষার্থীরা অধ্যাপক ঝোর মতো বিজ্ঞানীদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক জিনোমিক্স ও প্যানজিনোম প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশের কৃষির উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান। এ ছাড়া স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এসএম এমদাদুল হাসান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সাঈদসহ কৃষি অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে ফসলের জিনগত বৈচিত্র শনাক্ত এবং উন্নত জাত উদ্ভাবনের গতি বাড়াতে প্যানজিনোমভিত্তিক গবেষণার সম্ভাবনা তুলে ধরা হয়। এতে বাকহুইটের পুষ্টিগুণ ও মানবস্বাস্থ্যে এর সম্ভাব্য উপকারিতা নিয়েও আলোচনা করা হয়।

বাকহুইট মূলত প্রকৃত শস্য নয়, এটি একধরনের ছদ্মশস্য। কমন বাকহুইট ও টারটারি বাকহুইট—এই দুই প্রজাতি এর অন্তর্ভুক্ত। এতে লাইসিনসহ প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডসমৃদ্ধ আমিষ, খাদ্য আঁশ এবং ম্যাগনেশিয়াম ও লোহার মতো খনিজ উপাদান রয়েছে। এটি প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত। তাই যথাযথভাবে প্রক্রিয়াজাত ও দূষণমুক্ত রাখা গেলে সিলিয়াক রোগীসহ যাঁদের গ্লুটেনমুক্ত খাবার প্রয়োজন, তাঁদের জন্য এটি বিকল্প খাদ্য হতে পারে।

বাকহুইটে থাকা ফ্ল্যাভোনয়েড ও ফেনোলিক যৌগ, বিশেষ করে রুটিন ও কুয়েরসেটিনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহরোধী কার্যকারিতা নিয়েও গবেষণা চলছে। মানবদেহে রক্তের গ্লুকোজ ও চর্বির কিছু সূচকের ওপর এর সম্ভাব্য উপকারের ইঙ্গিত পাওয়া গেছে। তবে খাদ্য প্রস্তুতপ্রণালি ও গবেষণার ধরনভেদে এসব ফলাফলে পার্থক্য রয়েছে।

গবেষকেরা মনে করেন, স্বল্প পরিচিত ও স্বল্পমেয়াদি ফসল হিসেবে বাকহুইট কৃষিতে বৈচিত্র্য আনা এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখতে পারে। তুলনামূলক কম উপকরণে এবং প্রতিকূল পরিবেশেও এটি চাষের সম্ভাবনা রয়েছে। তবে ফুল ফোটার সময় অতিরিক্ত তাপমাত্রা, পানির সংকট এবং জাত ও পরিবেশের পারস্পরিক প্রভাব এর উৎপাদনশীলতায় বাধা সৃষ্টি করতে পারে।

বাংলাদেশে এ ফসলের উপযোগিতা যাচাইয়ে স্থানীয়ভাবে বিভিন্ন জাতের পরীক্ষা, অঞ্চলভিত্তিক মাঠপর্যায়ের গবেষণা, প্রজনন ও কৃষিতাত্ত্বিক মূল্যায়ন প্রয়োজন। ভবিষ্যতে বাকহুইটের জার্মপ্লাজম মূল্যায়ন, জিনোম ও আণবিক বৈশিষ্ট্য নির্ধারণ, উপযুক্ত উৎপাদন পদ্ধতি উদ্ভাবন এবং দানা থেকে গ্রোটস, আটা, নুডলসসহ বিভিন্ন মূল্য সংযোজিত খাদ্যপণ্য তৈরির সুযোগ রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার

আপডেট সময় ০৮:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬