ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা Logo ৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল Logo হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২ Logo মারা গেছেন ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার Logo শীতের ছুটিতে কম খরচে ঘুরে আসতে পারেন যে ৫ জায়গা Logo রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার Logo গণমাধ্যমের স্বাধীনতায় সরকার পূর্ণ আস্থাশীল: তথ্য প্রতিমন্ত্রী Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয় Logo সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাজ্য ও পর্তুগালের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ‘গ্লোবাল ফেয়ার পে ফাউন্ডেশন ও লন্ডন টি এক্সচেঞ্জ’-এর চেয়ারম্যান প্রফেসর শেখ আলিউর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের এই প্রতিনিধিদলে পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা এবং কোইম্ব্রার ডিউক দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্তিন্স উপস্থিত ছিলেন।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও বন্ধুত্বপূর্ণ আচরণের প্রশংসা করার পাশাপাশি দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনার বিষয়েও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা বলেন, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত বন্ধুবৎসল ও আন্তরিক। তারা পর্তুগালের জাতীয় উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং সংগীত ও গানের পরিবেশনার মাধ্যমে দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেন। এ সময় তিনি পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিকভাবে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে প্রফেসর শেখ আলিউর রহমান বলেন, দুই দেশের পুরোনো ও ঐতিহাসিক সম্পর্ককে নতুনভাবে আরও জোরদার ও পুনরুজ্জীবিত করতে তারা আগ্রহী। বাংলাদেশের চায়ের গুণগতমান অত্যন্ত ভালো এবং আন্তর্জাতিক বাজারে এ চায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানের ‘মডেল টি এস্টেট’ স্থাপনের বিষয়ে তাদের আগ্রহের কথা জানান। প্রতিনিধিদলের পক্ষ থেকে এ ধরনের মডেল টি এস্টেট স্থাপনে প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয় সম্পর্কেও ডেপুটি স্পিকারকে ধারণা দেওয়া হয়।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, চা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এবং ঐতিহাসিকভাবেই এ দেশের মানুষ চা পছন্দ করে। ব্রিটিশদের হাত ধরেই বাংলাদেশে চা সংস্কৃতির ব্যাপক বিস্তার ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতেও এক কাপ চায়ের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে রাজনৈতিক আলোচনা ও মতবিনিময়ে চায়ের আড্ডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দেশের চা শিল্পের উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করার ওপর জোর দেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, চা শ্রমিকদের অনেকেই এখনো শিক্ষা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই নতুন কোনো টি এস্টেট স্থাপনের ক্ষেত্রে শুধু বাণিজ্যিক দিক বিবেচনা না করে চা শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং সামাজিক নিরাপত্তাসহ টেকসই ব্যবস্থাপনার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সাক্ষাতে বাংলাদেশে চা শিল্পের আধুনিকায়নের পাশাপাশি বাংলাদেশ, যুক্তরাজ্য ও পর্তুগালের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন সম্ভাবনার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা

যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা

আপডেট সময় ০৩:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬