ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পোশাকখাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত Logo থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬ Logo শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন Logo ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বক্তব্যে শেখ মুজিব: ঘটনার আটদিন পর ডিসি প্রত্যাহার Logo রোনালদিনহোর প্রত্যাবর্তন, ৪৬ বছর বয়সেও দেখালেন পায়ের জাদু Logo কান্দাহারে ক্রিকেট নিয়ে সব খবর বন্ধের নির্দেশ তালেবান সরকারের Logo পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন হতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট Logo পিছিয়ে পড়েও ইতালিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম Logo বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে কোন দল Logo স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ১০ জনের ইংল্যান্ড

রোনালদিনহোর প্রত্যাবর্তন, ৪৬ বছর বয়সেও দেখালেন পায়ের জাদু

ইতালির তৃতীয় বিভাগের দল রাভেন্নার জার্সিতে ফিরেই সতীর্থের গোলে বল বানিয়ে দিতে ভূমিকা রেখেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। তার প্রত্যাবর্তনের ম্যাচে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলিকে ২-০ গোলে হারিয়েছে রাভেন্না।

কাল রাতে রাভেন্নার মাঠ স্তাদিও ব্রুনো বেনেল্লিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন ১০ নম্বর জার্সিধারী রোনালদিনহো।

প্রাথমিকভাবে তাকে ৩০ মিনিট খেলানোর পরিকল্পনা থাকলেও পুরো প্রথমার্ধ মাঠে ছিলেন।

ম্যাচে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন রোনালদিনহো। কর্নার থেকে সতীর্থকে গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। পরে ৩৬ মিনিটে তার পাস থেকেই আক্রমণের সূচনা।

লরেঞ্জো লোনার্দির হয়ে বল পৌঁছায় জুলিও দোনাতির কাছে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন দোনাতি। বিরতির পর ৫৮ মিনিটে সিমোনে রাব্বির গোলে ব্যবধান দ্বিগুণ করে রাভেন্না।

ম্যাচের প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ার সময় গ্যালারিভর্তি দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানান রোনালদিনহোকে।

তার সর্বশেষ পেশাদার ম্যাচ ছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে, ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে রোনালদিনহো বলেন, ‘দারুণ লাগছে। এখানে খেলতে পেরে এবং ম্যাচের আগে ড্রেসিংরুমের পরিবেশ অনুভব করতে পেরে ভালো লাগছে। আবার খেলব কি না, জানি না। তবে ক্লাব সভাপতি ডাকলে আমি আবার ফিরব।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাকখাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

রোনালদিনহোর প্রত্যাবর্তন, ৪৬ বছর বয়সেও দেখালেন পায়ের জাদু

আপডেট সময় ১১:০০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬