প্রথম শ্রেণির ক্রিকেট রাঙিয়ে জাতীয় দলের সাদা জার্সিতে অভিষেক হয়েছে মাহফিজুল ইসলামের। তবে শুরুটা রাঙাতে পারলেন না এই ওপেনার। কাগিসো রাবাদার বলে ইনিংসের প্রথম বলেই চতুর্থ স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি।
রাবাদার পরের ওভারেই ফিরেছেন মুমিনুল হক। রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন তিনি। চারে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্রিজে আছেন তানজিদ হাসান তামিম। এর আগে সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
রবিবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ ওভার তিন বলে দুই উইকেটে ১২ রান করেছে বাংলাদেশ।
বাংলা৭১নিউজ/এইচআর


























