ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

জর্ডানে গির্জায় হামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনায় তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গত মাসে ওই হামলায় নয়জন নিহত ও ২৫ জন আহত হন।

রবিবার জর্ডানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গ্রিক অর্থোডক্স গির্জায় সন্ত্রাসী হামলার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত।

গত ২৩ অক্টোবর জর্ডানের কারাক গভর্নরেটের হামুদ গ্রামে অবস্থিত গির্জাটিতে একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীরা হামলা চালায়। এতে ঘটনাস্থলে নয়জন নিহত হন এবং আহত হন আরও ২৫ জন।

কর্তৃপক্ষ জানায়, হামলার পর তিন হামলাকারী পালিয়ে যান। তাদের মধ্যে দু’জন আপন ভাই এবং অন্যজন তাদের বৈবাহিক সূত্রে আত্মীয়। ঘটনার তিন দিন পর তাদের গ্রেফতার করা হয়।

আদালত তিনজনকে প্রাণহানির উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো, অস্ত্রসংক্রান্ত অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং একটি সন্ত্রাসী সংগঠনের আদর্শ প্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত করেন।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানে এ হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ খ্রিস্টান। সূত্র: আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এইচআর

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

জর্ডানে গির্জায় হামলায় তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৩:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬