শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকে শরিয়াহ অডিট বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম শুরু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)- এর উদ্যোগে মুরাকিবদের (শরিয়াহ অডিটর) দুই দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে।

সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে এই প্রোগ্রামের উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ-এর মহাপরিচালক খোন্দকার মো. মুনীরুল আলম আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

স্বাগত বক্তব্য দেন শরিয়াহ সেক্রেটারিয়েট উইংপ্রধান মুহাম্মদ শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইন্টারনাল শরিয়াহ অডিট ডিভিশনপ্রধান মোহাম্মদ হাবিবুর রহমান।

ব্যাংকের ইন্টারনাল শরিয়াহ অডিট ডিভিশনের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এ ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com