ঢাকা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজে মাইনে ধাক্কা খাওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ Logo কৃষি ও সমাজকল্যাণকে এক ছাতার নিচে আনছে ‘স্বর্ণভূমি’ Logo ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা Logo ‘এত বছর ধরে যা গড়ে তুলেছি, কারও কথায় তা নষ্ট হবে না’ Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে বৈঠকে ইসি Logo ঢাকায় বসছে তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী Logo নিষেধাজ্ঞা, বোমা হামলার হুমকি উপেক্ষা করে মঞ্চে দিলজিৎ Logo ২৭ নভেম্বর ঢাকা মাতাবেন পপতারকা ওটিলিয়া Logo বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার: প্রতিমন্ত্রী Logo ‘ফ্যাসিস্টদের পেছনের দরজা দিয়ে নৈরাজ্য তৈরির চেষ্টাকে জনগণ সফল হতে দেবে না’

বিপুল বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইতালির, আবেদন যেভাবে

ইউরোপের জনপ্রিয় দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি মেটাতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগের বড় সুযোগ তৈরি করেছে। এর আওতায় বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন।

কৃষি, পর্যটন, গৃহস্থালি ও অন্যান্য খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় ২০২৭ সালের এ কোটা নির্ধারণ করা হয়েছে। দেশটির সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের কোটার মধ্যে ১৪ হাজার জনের জন্য রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাত।

আবেদনের প্রক্রিয়া ও নিয়মাবলী

আগ্রহী প্রার্থীদের ইতালির নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মেনে আবেদন সম্পন্ন করতে হবে। সাধারণত ইতালির ‘ফ্লো ডিক্রি’ বা ‘স্লুচি আইনের’ আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে কাজের ভিসার জন্য আবেদন করতে হয়।

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর পর অনুমোদিত পোর্টালের মাধ্যমে পাসপোর্টের কপি, চাকরির প্রস্তাব বা কাজের চুক্তিনামাসহ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র জমা দিতে হবে। সঠিক নিয়মে আবেদন করতে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টাল বা অনুমোদিত কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসরণ করতে হয়।

ইতালির সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী প্রবেশের আবেদনের প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। এ প্রক্রিয়া চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদন পূরণের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল ব্যবহার করতে হবে। তবে আবেদন জমা দেওয়ার মূল দায়িত্ব ইতালির নিয়োগকর্তার। অর্থাৎ, বৈধ নিয়োগকর্তার মাধ্যমে কর্মী নিয়োগের প্রস্তাব ও প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিনামূল্যে প্রশিক্ষণ ও মধ্যস্বত্বভোগীদের সতর্কতা

ইতালিতে কর্মী নিয়োগের বিশেষ এই প্রশিক্ষণ প্রকল্পের যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে। ফলে প্রশিক্ষণার্থীদের কোনো অর্থ খরচ করতে হবে না।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির কোনো সুযোগ নেই। কেউ যদি মধ্যস্থতার জন্য অর্থ লেনদেন করেন, তবে তাকে ভিসা দেওয়া হবে না।

চাহিদাভিত্তিক প্রশিক্ষণ প্রকল্প

রাষ্ট্রদূত জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় গৃহীত এই প্রকল্পগুলো সম্পূর্ণভাবে নিয়োগদাতার চাহিদার ওপর ভিত্তি করে পরিচালিত হয়। ইতালির যেসব প্রতিষ্ঠানের কর্মীর প্রয়োজন, তারা প্রথমে নিজেদের চাহিদা নির্ধারণ করে। এরপর সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজে মাইনে ধাক্কা খাওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

বিপুল বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইতালির, আবেদন যেভাবে

আপডেট সময় ১২:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬