ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো-পরবর্তী যুগের শুরুতেই বিধ্বস্ত পর্তুগাল

আর যাই হোক, বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ১৪ নভেম্বর দিনটিকে ভুলে যেতে চাইবেন!

গতকাল সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল আর রাতে হেরে গেছে বাংলাদেশ। বাকি ছিল আরেক প্রিয় দল পর্তুগাল।

গভীর রাতে যেন ব্যর্থতার ষোলোকলা পূরণ হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে পর্তুগাল।

গ্যালারিতে সমর্থকদের ভালোবাসা, মাঠে সতীর্থদের শ্রদ্ধা—নিজেদের মাঠ ব্রাগায় রোনালদোর সম্মানে তৈরি হয়েছিল বিশেষ এক আবহ। কিন্তু সেই আবেগঘন রাত শেষ হয়েছে পর্তুগিজদের হতাশায়।

ম্যাচ শুরুর আগে রোনালদোর নাম ও ৭ নম্বর জার্সি গায়ে মাঠে প্রবেশ করেন পর্তুগালের ফুটবলার ও শিশু মাসকটরা। গ্যালারিতে ছিল ‘ধন্যবাদ অধিনায়ক’ লেখা ব্যানার। ম্যাচের সপ্তম মিনিটে দাঁড়িয়ে করতালির মাধ্যমে এই মহাতারকাকে সম্মান জানান সমর্থকেরা।

তবে মাঠের খেলায় সেই আবেগের প্রতিফলন ঘটাতে পারেনি পর্তুগাল। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন পিয়েরে-এমিল হইবিয়ার্গ।

বিরতির পর রীতিমতো ঝড় তোলেন রাসমুস হয়লুন্দ। ৫০ ও ৫৭ মিনিটে জোড়া গোল করে ব্যবধান ৩-০ করেন এই ড্যানিশ ফরোয়ার্ড। ৭৫ মিনিটে ইয়োয়াকিম অ্যান্ডারসেনের গোলে ব্যবধান হয় ৪-০।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বের্নার্দো সিলভার গোল কেবল পর্তুগালের পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ততক্ষণে দর্শকরা দুয়োধ্বনিতে হতাশা প্রকাশ করেছেন।

উয়েফা নেশনস লিগে টানা চার জয়ের পর প্রথম হারের স্বাদ পেল পর্তুগাল। তবে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে জর্জ জেসুসের দল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদো-পরবর্তী যুগের শুরুতেই বিধ্বস্ত পর্তুগাল

আপডেট সময় ১০:৪৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬