ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অস্কারের মঞ্চে অভিনেত্রী, কী হয়েছিল সেদিন Logo জাপানের কাছে হেরে রাফিনিয়া বললেন, ‘রেফারির বিপক্ষে খেলা কঠিন’ Logo ৫ দফায় কমে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ৬ কারখানা বন্ধ ঘোষণা Logo যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত Logo খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মৃ’তদেহ খেলেন ব্যক্তি Logo রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ Logo তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও গাজায় অভিযান চালাবে ইসরায়েল Logo সশস্ত্র গ্রুপে যোগদান করা সহজ, ছেড়ে এসে বেঁচে থাকা কঠিন Logo পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না

সশস্ত্র গ্রুপে যোগদান করা সহজ, ছেড়ে এসে বেঁচে থাকা কঠিন

পার্বত্য অঞ্চলে জেএসএস (সন্তু) ও জেএসএস (সংস্কার), ইউপিডিএফ (প্রসিত) ও ইউপিডিএফ (সংস্কার) সহ আরও একাধিক সংগঠন চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সংঘর্ষে উভয় গ্রুপের নেতাকর্মী হতাহত হচ্ছেন। বছরের পর বছর সংঘর্ষে ও হামলায় স্বজনহারারা কী পাচ্ছেন। তাদের কী লাভ? সব পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। হতাহতদের পরিবার চরম আর্থিক সংকটের শিকার। অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন তারা। অর্থের লোভে পড়ে অনেক তরুণ সশস্ত্র গ্রুপে যোগদান করেছেন। সশস্ত্র গ্রুপে যোগদান করাটা সহজ হলেও দল ছেড়ে আসা বিপজ্জনক।

প্রতিপক্ষ গ্রুপের প্রতিশোধমূলক হামলার আতঙ্কের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন তারা। চারটি গ্রুপে যোগদানকারী তরুণদের অনেকেই আর ঐ সব সশস্ত্র গ্রুপে থাকতে চাচ্ছেন না। জেএসএস (মূল) ও জেএসএস (সংস্কার) ইউপিডিএফ (মূল) এবং ইউপিডিএফ (সংস্কার)-এ অংশগ্রহণকারী অনেক তরুণ বা যুবক সংঘাত, সংঘর্ষ কিংবা খুনাখুনি বাদ দিয়ে ঐ সব দল থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছেন। তবে ঐ সব সশস্ত্র গ্রুপ থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে বেঁচে থাকাও কঠিন। অনেক তরুণ সশস্ত্র গ্রুপ থেকে বের হয়ে এসে বাঁচতে পারেননি। তাদের অনেককেই হত্যা করা হয়েছে। অনেকে সশস্ত্র গ্রুপের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কিংবা অঙ্গ হারিয়ে সারাজীবনের জন্য পঙ্গু হয়েছেন। সশস্ত্র গ্রুপ থেকে বের হয়ে আসা তরুণ-যুবকদের অনেকে এবং তাদের পরিবারের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রুপগুলোর চাঁদাবাজি ও হত্যাসহ চরম নিষ্ঠুরতার বর্ণনা দিয়েছেন।

গত ৬ জুলাই খাগড়াছড়ি মধুমঙ্গল পাড়ায় ১০/১২ জনের একটি সশস্ত্র দল তিন পাহাড়ি যুবকের ওপর হামলা চালায় এবং তাদেরকে প্রকাশ্যে ব্রাশ ফায়ারে হত্যা করে। নিহতরা হলেন পদ্মা চাকমা (১৮), ধনা চাকমা (১৯) ও রিয়েল চাকমা (১৮)। তারা একসময় জেএসএস (সন্তু লারমা) গ্রুপের সশস্ত্র কার্যক্রমে যুক্ত ছিলেন। তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও চট্টগ্রামে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল। ঐ তিন জনকে হত্যার সঙ্গে জেএসএস (সন্তু লারমা) জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কিন্তু পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরও তিন তরুণকে হত্যার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।

পার্বত্য অঞ্চলের স্বজনহারা লোকজন ও স্থানীয় বাসিন্দারা জানান, এই তিন তরুণের মতো তিন পার্বত্য জেলায় অনেকেই সশস্ত্র জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। তাদের অনেককেই এই তিন তরুণের মতো জীবন হারাতে হয়েছে। অনেকে আহত হয়েছেন, অনেকে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন। দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পর নিহতদের অধিকাংশের লাশই বেওয়ারিশ অবস্থায় থাকে। বাবা-মা, আত্মীয়স্বজনদের ৯০ শতাংশই প্রাণের ভয়ে লাশ গ্রহণ করতে আসেননি। কারণ যে লাশ গ্রহণ করতে আসবে তাদের একই পরিণতি হবে। এ কারণে সন্তানের কিংবা স্বজনদের লাশ শনাক্ত করতে পারলেও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তা প্রকাশ করেন না তারা। দীর্ঘদিন পরও কেউ লাশ নিতে না আসায় স্থানীয় পুলিশ প্রশাসন লাশের সত্কারের ব্যবস্থা করে থাকে।

আইনশৃঙ্খলা বাহিনী ও পাহাড়ি বাঙালিদের মতে, আত্মসমর্পণ ও পুনর্বাসনের পরও তাদের হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনা ভবিষ্যতে অন্যদের আত্মসমর্পণে নিরুত্সাহিত করতে পারে। তাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্তের অগ্রগতি এবং বিচার নিশ্চিত করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত ৬ ফেব্রুয়ারি ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র গ্রুপের সদস্য সুজন চাকমা (২২) অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। গত ১৮ এপ্রিল একই সশস্ত্র দলের সদস্য জ্যাকশন চাকমা (২৯), ৬ জুন নিটন চাকমা (৩১), ২৩ জুন বিশাল চাকমা (২০), জীবন চাকমা (২১), ৫ সেপ্টেম্বর চাঁদা কালেক্টর শান্ত চাকমা (২৪) ও গত ২ নভেম্বর সুব্রত চাকমা (৩৬) অস্ত্র, গোলা বারুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। স্বাভাবিক জীবনে তারা ফিরতে চান বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জানান। পাশাপাশি তাদের পুনর্বাসন ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শান্তিচুক্তির পর থেকে জেএসএস (মূল) ও ইউপিডিএফ (মূল) চাঁদাবাজি, অপহরণ, খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে আসছে। এসব ঘটনা রোধে পাহাড়ি ও বাঙালিরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এই সড়ক বাস্তবায়ন হলে সীমান্তে ২৪ ঘণ্টা আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকবে। এতে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে অপরাধীরা সহজে এ দেশে আসতে পারবে না এবং অস্ত্র ও মাদক পাচারের ঘটনাও কমে আসবে বলে স্থানীয় বাসিন্দাদের অভিমত। তিনটি পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। ৬৩ জেলার মতো এই তিনটি জেলার অবকাঠামো রাস্তাঘাটসহ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। তাহলে ঐ সশস্ত্র গ্রুপগুলোর কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ থাকবে না বলে পাহাড়ি বাঙালিরা অভিমত ব্যক্ত করেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অস্কারের মঞ্চে অভিনেত্রী, কী হয়েছিল সেদিন

সশস্ত্র গ্রুপে যোগদান করা সহজ, ছেড়ে এসে বেঁচে থাকা কঠিন

আপডেট সময় ০৯:৩৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬