ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পারমাণবিক অস্ত্র কমানোর প্রসঙ্গে পুতিন-শির সঙ্গে কথা বলবেন ট্রাম্প

আগামী সপ্তাহে চীন সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের সঙ্গে এক ফোনালাপে বলেন, বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করবেন ট্রাম্প। তার মতে, এসব অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক। আগামী বৃহস্পতিবার চীনে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।

শের নেতাদের মধ্যে এটিই হবে প্রথম বৈঠক।

এতে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি আলোচনায় আনতে বারবার গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। তবে এ নিয়ে চীন অসন্তুষ্ট। কারণ, দেশটি বাণিজ্য ও অর্থনীতি নিয়ে একটি সম্মেলনের আয়োজন করছে। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার প্রস্তাবও নাকচ করেছে বেইজিং।

বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে এই দুই দেশের হাতে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের শেনজেনে তিন নেতার বৈঠক হওয়ার কথা। সোমবার চার দিনের এশিয়া সফরে রওনা হবেন ট্রাম্প। এ সময় ফিলিপাইনেও যাওয়ার কথা রয়েছে তার। পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার বিষয়ে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এ বৈঠকে কোনো চুক্তি হওয়ার আশা করছে না যুক্তরাষ্ট্র।

তবে চীনকে এ আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

ওই কর্মকর্তা বলেন, চীনের জন্য বিষয়টি কঠিন হলেও এখন তাদেরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আলোচনায় অংশ নেওয়া উচিত। এই বৈঠকের মধ্য দিয়ে ভবিষ্যতে ফলপ্রসূ আলোচনার পথ তৈরি হতে পারে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।

নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে কয়েক বছর ধরেই রাজি নয় চীন। বেইজিংয়ের বক্তব্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত অনেক বেশি। তাই অস্ত্র কমানোর বিষয়ে এই দুই দেশেরই আগে আলোচনা করা উচিত।

স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের (সিপরি) তথ্য অনুযায়ী, পারমাণবিক ওয়ারহেডের মজুতের দিক থেকে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে রাশিয়া। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র কমানোর নতুন কৌশলগত চুক্তির মেয়াদ এ বছর শেষ হয়েছে।

তবে ট্রাম্পের সঙ্গে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে আলোচনায় বসতে রাশিয়া বা চীন কতটা আগ্রহী, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে জানতে ই-মেইল করা হলেও ওয়াশিংটনে অবস্থিত চীন ও রাশিয়ার দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, বৈঠকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের বিষয়টিও তুলবেন ট্রাম্প। তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনার পরিকল্পনা নেই তার। পুতিনের সঙ্গে আলাদা কোনো বৈঠক করার কথা নেই ট্রাম্পের। ইউক্রেনে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের উপগ্রহভিত্তিক যোগাযোগসেবা চালু রাখার বিষয়টিও আলোচনায় আসবে না।

ওই কর্মকর্তা জানান, ট্রাম্পের সঙ্গে চীন সফরে যাচ্ছেন ইলন মাস্ক। তবে শি চিনপিং ও পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকে তিনি থাকবেন না। ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেক বৈঠক হয়েছে। কিন্তু চীন এসব আলোচনার অংশ নয়। তাই চীনে তিন নেতার বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করা ঠিক হবে না। এ ছাড়া এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পারমাণবিক অস্ত্র কমানোর প্রসঙ্গে পুতিন-শির সঙ্গে কথা বলবেন ট্রাম্প

আপডেট সময় ১০:৩৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬