ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে উদ্দেশ্যহীন ঘোরাফেরার দায়ে আটক ২১, মুচলেকায় ছাড়া পেল ১৬ কিশোর

ফেনী শহরের বিভিন্ন এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ২১ কিশোরকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। পরে তাদের মধ্যে ১৬ জনের অভিভাবককে থানায় ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজনের অভিভাবক এখনো থানায় আসেননি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের সহদেবপুর, স্টেশন রোড, লালপোল ও খেজুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ফেনী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফেনী শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং কিশোরদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ বাড়ছে। এ পরিস্থিতিতে অপরাধ নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে অভিযান চালিয়ে ২১ কিশোরকে আটক করা হয়। আটক কিশোরদের প্রায় সবার বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা কমাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ২১ জনের মধ্যে ১৬ জনের অভিভাবককে থানায় ডেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজনের অভিভাবক না এলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ফেনীতে উদ্দেশ্যহীন ঘোরাফেরার দায়ে আটক ২১, মুচলেকায় ছাড়া পেল ১৬ কিশোর

আপডেট সময় ১০:১৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬