ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া Logo দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স Logo বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত Logo ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর : বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম Logo মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০ Logo ১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Logo ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয় : দক্ষিণ আফ্রিকার কোচ

বাংলাদেশের পেস বোলিং আক্রমণ আগের মতো নখদন্তহীন নেই, বরং এখন যেকোনো কন্ডিশনে লড়াই করার মতো সামর্থ্য রাখে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। রবিবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে সফরকারীদের পেস বিভাগ নিয়ে সতর্ক তিনি।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের তরতাজা স্মৃতি নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার পথেও বেশ ভালোভাবে এগিয়ে গেছে তারা।

বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট হবে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নের হাইভেল্ডের হালকা বাতাসের কন্ডিশনে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টেস্টও হবে এই দুই ভেন্যুতেই।

স্বাভাবিকভাবেই এই ম্যাচগুলোতে পেসাররাই মূল ভূমিকা পালন করবেন।

বাংলাদেশের পেস বোলিং নিয়ে সমীহ ঝরেছে কনরাডের কণ্ঠে, ‘বাংলাদেশের এখন দারুণ একটি পেস আক্রমণ গড়ে উঠেছে। আগে তারা এখানে খেলনা বন্দুকের মতো বোলিং আক্রমণ নিয়ে আসত, কিন্তু এখন তাদের এমন বোলার আছে যারা যেকোনো কন্ডিশনে লড়াই করতে জানে।’

কনরাড আরো বলেন, ‘বিশেষ করে হাইভেল্ডের কন্ডিশনে, যেখানে পেসাররাই বাড়তি সুবিধা পাবে বলে আমরা আশা করছি।

আমরা তাদের কোনোভাবেই হালকাভাবে নিচ্ছি না।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয় : দক্ষিণ আফ্রিকার কোচ

আপডেট সময় ০৩:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬