ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

করমজল পরিদর্শনে ৮ দেশের ৭ পদস্থ কর্মকর্তা

কুয়েত, কাতার, সৌদি আরবসহ মোট ৮ দেশের ৭ পদস্থ কর্মকর্তা সুন্দরবনের করমজল ভ্রমণ করেছেন। এ সময় তাদের সাথে আরও ছিলেন বাংলাদেশ ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের ৬৭ জন প্রশিক্ষণার্থী। 

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় তারা পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র ত্যাগ করেন। এর আগে দুপুর সাড়ে তিনটায় তারা করমজলে আসেন। 

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বাংলাদেশে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের প্রিন্সিপাল ক্যাপ্টেন মো. শরিফের নেতৃত্বে কুয়েত, কাতার, সৌদি আরব ও ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর ৭ জন পদস্থ কর্মকর্তা করমজলে আসেন।

সাথে ছিলেন ওই কলেজের ৬৭ জন প্রশিক্ষণার্থীরা। এ সময় তারা সুন্দরবনের কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্র এবং হরিণের খামার ঘুরে দেখেন। এছাড়া সুন্দরবনের প্রাণ-প্রকৃতি উপভোগ করে সন্তোষ প্রকাশ করেন। মূলত ৬৭ জন প্রশিক্ষণর্থীদের সুন্দরবন সম্পর্কে ধারণা দিতে এই সফর বলে জানান বন কর্মকর্তা আজাদ কবির। 

এর আগে এসব কর্মকর্তারা মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় মোংলা বন্দরও পরিদর্শন করেছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

করমজল পরিদর্শনে ৮ দেশের ৭ পদস্থ কর্মকর্তা

আপডেট সময় ১২:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫