ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

তরুণীকে ৪ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

নড়াইলে এক তরুণীকে চার দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকাবস্থা থেকে বের হয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী নড়াইল সদর থানায় মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে আদালতে অপরাধ স্বীকার করে একজন জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন নড়াইল সদর উপজেলার আল আমিন শেখ ওরফে সাব্বির (২২) ও নূরনবি মোল্যা। মামলার অন্য আসামি মো. বিপ্লব পলাতক রয়েছেন।

জানা গেছে, রাগ করে বাড়ি থেকে বের হয়েছিলেন ভুক্তভোগী তরুণী।

নিজের কাছে টাকা না থাকায় সাহায্য চেয়েছিলেন তার ভাইয়ের বন্ধু আল আমিন শেখের কাছে। এরপর তাকে সহায়তার আশ্বাস দিয়ে টানা চার দিন আটকে রেখে আল আমিন ও তার দুই বন্ধু তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ৪ নভেম্বর বিকেলে নিজ বাড়ি থেকে বের হন ভুক্তভোগী। সঙ্গে টাকা না থাকায় তিনি বড় ভাইয়ের বন্ধু আল আমিনকে কল করেন।

আল আমিন তাকে সহায়তার কথা বলে কৌশলে তাকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে রাতে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরের দিন রাতে তাকে আরেকজনের (আরেক আসামি) বাড়িতে নিয়ে ফের ধর্ষণ করা হয়। সংঘবদ্ধ ধর্ষণের এক পর্যায়ে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েন।

এর মধ্যে ৬ নভেম্বর সন্ধ্যার পর তিনি কৌশলে একজনের মুঠোফোন থেকে ঘটনাটি তার ভাইকে জানান।

এর পর ৮ নভেম্বর মধ্যরাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, ‘ভুক্তভোগী বাদী হয়ে গত ১০ নভেম্বর মামলা দায়ের করেন। ওই দিনই দুপুরে সাব্বিরকে এবং মঙ্গলবার গভীর রাতে নূর নবীকে গ্রেপ্তার করা হয় তাদের নিজ বাড়ি থেকে। এ ঘটনায় নূর নবী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। অন্য এক আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

তরুণীকে ৪ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

আপডেট সময় ১০:২৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬