ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান, ক্ষয়ক্ষতি মোকাবেলায় তহবিল বৃদ্ধি, ন্যায্য জ্বালানি রূপান্তর এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ৩১) জোরালোভাবে তুলে ধরছে বাংলাদেশ।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড ড. সাইমুম পারভেজ।

তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই সামান্য। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে অভিযোজন, প্রশমন এবং লস অ্যান্ড ড্যামেজ তহবিলের অর্থ বাড়ানো জরুরি।

জলবায়ু অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক হতে হবে। যেসব দেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়, তাদের ওপর ঋণের বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মিলিত দাবি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ), স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি) এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছে।

কপ৩১-এ বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করা উল্লেখ করে তিনি বলেন, জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক অর্থনীতিতে যাওয়ার ক্ষেত্রে শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা দিতে হবে।

একই সঙ্গে নতুন সবুজ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে সাইমুম পারভেজ জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, মিথেন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ঘূর্ণিঝড় ও বন্যার আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ, লবণসহিষ্ণু ফসলের চাষ এবং ভাসমান কৃষির মতো উদ্যোগে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্যও অনুসরণযোগ্য হতে পারে।

আন্তর্জাতিক বাজারে পাট ও পরিবেশবান্ধব পণ্যের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। সাইমুম পারভেজ বলেন, তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে বৈঠকে পাট ও প্লাস্টিকের বিকল্প পচনশীল পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ভবিষ্যতে কারিগরি সহযোগিতার সম্ভাবনাও রয়েছে। এসব পণ্যের প্রচার ও প্রদর্শনের জন্য কপ৩১ সম্মেলনে বাংলাদেশি প্যাভিলিয়ন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে জাতীয় কার্বন বাজারের নীতিগত কাঠামো এবং কার্বন রেজিস্ট্রি প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক কার্বন বাজার থেকে জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাইমুম পারভেজ বলেন, বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নয়, বরং জলবায়ু সহনশীল, উদ্ভাবনমুখী ও সম্ভাবনাময় দেশ হিসেবেও বিশ্বে নিজেদের তুলে ধরতে চায়। কপ৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং বাংলাদেশ প্রতিনিধিদলের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে জলবায়ু অর্থায়নে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় আরো কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ

আপডেট সময় ০৪:৫৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬