ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

দূষণে বদলে গেল পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্টের ভেন্যু

মাঠ প্রস্তুত, সূচিও চূড়ান্ত। অপেক্ষা ছিল শুধু খেলা শুরুর।

কিন্তু প্রকৃতির বিরূপ পরিস্থিতি বদলে দিল পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের ঠিকানা। লাহোরের আকাশে বাড়তে থাকা ধোঁয়া ও দূষণের কারণে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে।

আগামী ১৭ থেকে ২১ নভেম্বর লাহোরে হওয়ার কথা ছিল সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে শহরটিতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির এক মুখপাত্র। তিনি জানান, লাহোরে ধোঁয়াশার পরিস্থিতি অবনতি হওয়ায় খেলোয়াড়দের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে ম্যাচটি রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছে।

আগামী ১৭ নভেম্বর তাই রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই রাওয়ালপিন্ডিতেই হচ্ছে প্রথম টেস্টটিও।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

দূষণে বদলে গেল পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্টের ভেন্যু

আপডেট সময় ১১:৪১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬