ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

লামিনে ইয়ামালের সঙ্গে মেসি-রোনালদোর তুলনা করলেন জেরার্ড

লিভারপুলের কিংবদন্তি মিডফিল্ডার স্টিভেনের জেরার্ডের সাম্প্রতিক এক মন্তব্য বিশ্ব ফুটবলে দারুণ আলোচনার জন্ম দিয়েছে। জনপ্রিয় পডকাস্ট ‘দ্য ওভারল্যাপ ডেইলি’-তে বার্সেলোনার ১৯ বছর বয়সী তরুণ সেনসেশন লামিনে ইয়ামালকে নিয়ে মূল্যায়ন করতে গিয়ে জেরার্ড দাবি করেছেন যে, এই বয়সে ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসির চেয়েও অনেক বেশি এগিয়ে রয়েছেন ইয়ামাল।

খেলোয়াড়ি জীবনে তরুণ মেসিকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে জেরার্ডের। ইয়ামালের সঙ্গে সময়ের সেরা দুই লেজেন্ডের তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘১৯ বছর বয়সে ক্রিস্টিয়ানো রোনালদো যেখানে ছিল, ইয়ামাল তার চেয়ে অনেক বেশি এগিয়ে। তরুণ বয়সে আমি মেসির বিপক্ষেও খেলেছি, সম্ভবত এই বয়সে সে মেসির থেকেও কিছুটা এগিয়ে আছে।’

তবে শুধু প্রশংসাতেই সীমাবদ্ধ থাকেননি ইংলিশ এই কিংবদন্তি।

ইয়ামালের আকাশচুম্বী সম্ভাবনাকে স্বীকৃতি দিলেও তিনি একটি বড় সতর্কবার্তাও দিয়েছেন।

জেরার্ডের মতে, মেসি ও রোনালদোর সমকক্ষ হয়ে উঠতে হলে এবং তাদের মতো দীর্ঘমেয়াদী সোনালী ক্যারিয়ার গড়তে হলে এই তরুণকে মাঠের ভেতরের ক্ষুধার পাশাপাশি বছরের পর বছর একই রকম ধারাবাহিকতা বজায় রাখার কঠিন চ্যালেঞ্জ পার করতে হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

লামিনে ইয়ামালের সঙ্গে মেসি-রোনালদোর তুলনা করলেন জেরার্ড

আপডেট সময় ১০:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬