ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

চোট কাটিয়ে ভারতের বিপক্ষে ফিরলেন রাচিন-কনওয়ে

চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে বেশ কিছুদিন ধরেই। তবে এবার সাদা পোশাকে ফেরার অপেক্ষায় রাচিন রবীন্দ্র।

ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ডের ঘোষিত দলে জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটার। তার সঙ্গে দলে ফিরেছেন পেসার জ্যাকব ডাফিও।

তবে শুধু রাচিনের প্রত্যাবর্তন নয়, কিউই শিবিরের নজর এখন ডেভন কনওয়ে ও টম ব্ল্যান্ডেলের ফিটনেসের দিকেও। সেপ্টেম্বরে একটি প্রচারণামূলক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ নিতে গিয়ে ডান কাঁধের হাড় সরে যায় ২৬ বছর বয়সী রাচিনের।

সেই চোটে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি চলমান ওয়ানডে সিরিজেও খেলতে দেয়নি তাকে।

অন্যদিকে, অকল্যান্ডে অনুশীলনের সময় ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে কনকাশনে আক্রান্ত হন ডেভন কনওয়ে। বিপরীতে চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন উইকেটরক্ষক ব্ল্যান্ডেল। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, তিনজনই প্রথম টেস্টে খেলার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

দুই টেস্টেই খেলতে পারলে ৫০তম টেস্ট খেলার মাইলফলক ছুঁবেন ব্ল্যান্ডেল।

ইংল্যান্ড সফরে ২-১ ব্যবধানে সিরিজ জেতা দলের বেশির ভাগ সদস্যই আছেন এবারের স্কোয়াডে। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন পেসার ডাফি। পিতৃত্বকালীন ছুটির কারণে ইংল্যান্ড সফরে ছিলেন না তিনি। তবে সেই দলে খেলা কেন উইলিয়ামসন নেই।

ইংল্যান্ড সফরের মাঝপথেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার।

বিশ্রাম ও চোটের কারণে বাদ পড়েছেন পেসার উইল ও’রুকি, বেন সিয়ার্স ও জ্যাক ফোকস। অস্ট্রেলিয়া সফরের আগে কাজের চাপ সামলাতে বিশ্রাম দেওয়া হয়েছে ও’রুকিকে। সিয়ার্সের গোড়ালি ও ফোকসের নিতম্বে চোট রয়েছেন।

ভারত-নিউজিল্যান্ড সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়েও গুরুত্বপূর্ণ। বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে নিউজিল্যান্ড। চতুর্থ স্থানে থাকা ভারতের সামনে তাই ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয়টি ক্রাইস্টচার্চে, ২৭ নভেম্বর শুরু হবে।

নিউজিল্যান্ডের টেস্ট দল:

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্ল্যান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

চোট কাটিয়ে ভারতের বিপক্ষে ফিরলেন রাচিন-কনওয়ে

আপডেট সময় ১০:৩০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬