ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

বরখাস্ত হতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে মাইকেল ক্যারিকের দিন ফুরিয়ে আসছে। একের পর এক ব্যর্থতা, রক্ষণে ভঙ্গুরতা আর পয়েন্ট হারানোর মিছিলে ইংলিশ কোচের ওপর আস্থা হারাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

বোর্নমাউথের কাছে হারের পরও তাকে সময় দিয়েছিল ম্যানইউ। কিন্তু অ্যাস্টন ভিলার বিপক্ষে পয়েন্ট হারানোর পর কোচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে।

সবকিছু ঠিক থাকলে আন্তর্জাতিক বিরতির পরই বরখাস্ত হতে পারেন ক্যারিক। বিবিসি স্পোর্ট জানিয়েছে, ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তবে তাকে সরানোর সুপারিশ করতে পারেন প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্স। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সত্ত্বাধিকারী স্যার জিম র‍্যাটক্লিফ ও গ্লেজার পরিবার।

গত ২৫ অক্টোবর বোর্নমাউথের কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হারের পর ক্যারিককে সময় দিয়েছিল ইউনাইটেড। কিন্তু অ্যাস্টন ভিলার সঙ্গে ৪-৪ গোলে ড্র করে পরিস্থিতি আরও জটিল হয়েছে তার জন্য।

১০ ম্যাচে মাত্র এক জয় নিয়ে প্রিমিয়ার লিগের ১৮তম স্থানে আছে দলটি। ১৯৮৬-৮৭ মৌসুমের পর লিগে এটাই তাদের সবচেয়ে বাজে শুরু।

ক্যারিকের বিকল্প হিসেবে কয়েকজনের নাম আলোচনায় আসছে। সাবেক নিউক্যাসল কোচ এডি হাও ও জার্মানির সাবেক কোচ জুলিয়ান নাগলসমানের সঙ্গে নাকি যোগাযোগ করেছিল ইউনাইটেড। চেলসির সাবেক কোচ অ্যান্তোনিও কন্তেও দায়িত্ব নিতে আগ্রহী।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনোও ওল্ড ট্রাফোর্ডে আসতে আগ্রহী বলে জানিয়েছে বিবিসি।

সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে মাত্র তিন জয় ক্যারিকের। চাকরিটা তাই সুতোয় ঝুলছে তার।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

বরখাস্ত হতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ

আপডেট সময় ১০:২২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬