সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টম হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।
পাশাপাশি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াতও স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি।
বাংলা৭১নিউজ/আরএইচ



























