চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পণ্যবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই মাহবুবুর রহমান (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছন। রবিবার (৮ নভেম্বর) দুপুরের দিকে মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়।
নিহত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার নবী মিকারের বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে।
মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিবুল ইসলাম ফরহাদ জানান, সাতকানিয়াগামী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আরোহী মাহবুবর রহমান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনায় পতিত মোটরসাইকেল এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























