ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: নারী ও শিশু বিষয়ক মন্ত্রী Logo চট্টগ্রামের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের ১৪ মিলিয়ন ডলার ঋণ Logo ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা Logo কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo হত্যা মামলায় সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী কারাগারে Logo নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী Logo শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo বন্যা ও ভূমিধসে আক্রান্ত সাড়ে ৭৬ কোটি মানুষ, ৯৯ শতাংশই নিম্ন আয়ের দেশে Logo এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন Logo এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালার ২ দিনের রিমান্ড

জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাট-হিলি সড়কের জয়পুরহাট পৌর সভার কাশিয়াবাড়ী স্কুলের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে আশিক হোসেন (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। সে জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের এমরান হোসেনের ছেলে।

নিহত শহরের একটি হোটেলের কর্মচারী ছিল।

আহতরা হলেন একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম (২২) ও বিশ্বাসপাড়া মহল্লার জুয়েল হোসেনের ছেলে কাউছার হোসেন (১৬)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আশিক দুজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে কর্মস্থলে আসার পথে সকাল ১০টার দিকে হিলিগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয় এবং অন্য দুজন আহত হয়।

তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে বাসটিতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।

জয়পুরহাট সদর থানার ওসি নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: নারী ও শিশু বিষয়ক মন্ত্রী

জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০১:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬