ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিচারকের বিরুদ্ধে প্রেসব্রিফ : ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব Logo জঙ্গল থেকে নকশাল নির্মূল হলেও চেতনায় রয়ে গেছে: নরেন্দ্র মোদি Logo সাভারে এক রাতে তিন ককটেল বিস্ফোরণ, বাসে আগুন Logo শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের অর্থনীতি ধ্বংসে রাশিয়ার জোরদার হামলা Logo সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Logo জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo মহেশখালীতে হচ্ছে আরও তিন এলএনজি টার্মিনাল Logo দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পাকিস্তান গেলেন বিসিএসের ৩৪ কর্মকর্তা Logo সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ

ধামরাইয়ে গভীর রাতে ফের বাসে আগুন

ঢাকার ধামরাইয়ে টানা তৃতীয় রাতেও থেমে থাকা বাসে ফের আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) রাত ৩-৪টার মধ্যে ধামরাইয়ের ঢুলিভিটা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের শরীফবাগ আফাজ উদ্দিন কলেজের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বাসটি ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অবস্থিত স্নোটেক্স আওটার ওয়্যার নামের একটি পোশাক কারখানায় শ্রমিক বহনের কাজে ব্যবহার করা হয়। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা একটি বাসে ও বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় মেরামতাধীন আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বাসটির মালিক ধামরাই ইউনিয়নের শরীফবাগ গ্রামের লুৎফর রহমান বলেন, ‘প্রতিদিন এখানে বাসটি রাখা হয়। শনিবার ভোররাতে দুর্বৃত্তরা আমার বাসে আগুন ধরিয়ে দিয়েছে। আমি কোনো রাজনীতি করি না এরপরও কেন আমার গাড়ি পুড়িয়ে দিল? আমি এর বিচার চাই।’

ধামরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, শনিবার রাত ৩-৪টার মধ্যে ডি-লিঙ্ক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, এটি নাশকতামূলক অগ্নিসংযোগ।

ক্ষতিগ্রস্থ বাসমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে অর্থনৈতিকভাবে তাদের ক্ষতিগ্রস্ত করেছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, পরপর তিন রাতে তিনটি বাসে অগ্নিকান্ডের ঘটনায় এখনো মামলা হয়নি তবে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিচারকের বিরুদ্ধে প্রেসব্রিফ : ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব

ধামরাইয়ে গভীর রাতে ফের বাসে আগুন

আপডেট সময় ১০:১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬