ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিচারকের বিরুদ্ধে প্রেসব্রিফ : ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব Logo জঙ্গল থেকে নকশাল নির্মূল হলেও চেতনায় রয়ে গেছে: নরেন্দ্র মোদি Logo সাভারে এক রাতে তিন ককটেল বিস্ফোরণ, বাসে আগুন Logo শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের অর্থনীতি ধ্বংসে রাশিয়ার জোরদার হামলা Logo সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Logo জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo মহেশখালীতে হচ্ছে আরও তিন এলএনজি টার্মিনাল Logo দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পাকিস্তান গেলেন বিসিএসের ৩৪ কর্মকর্তা Logo সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ

হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি আজ

হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা ও দীপাবলি আজ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এ পূজা অনুষ্ঠিত হয়।

শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে নানা আয়োজন। উৎসবকে ঘিরে সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ-উচ্ছ্বাস।

বাঙালি সংস্কৃতিতে কালীপূজা ও দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। আলোর উৎসব হিসেবে পরিচিত দীপাবলিকে বাংলাদেশের বাঙালি হিন্দুরা ‘দীপাবলি’ এবং অবাঙালি হিন্দুরা ‘দিওয়ালি’ নামে পালন করেন। ধর্মীয় এ উৎসবকে অনেকে ‘দীপান্বিতা কালীপূজা’ও বলে থাকেন।

অশুভ ও অকল্যাণের প্রতীক অন্ধকার দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যাশায় শত শত বছর ধরে এ উৎসব পালন করে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা এ তিথিতে কালীপূজা উদযাপন করেন।

পঞ্জিকা অনুযায়ী, রোববার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। আগামীকাল সোমবার সকাল ১১টা ৫৮ মিনিটে এ তিথি শেষ হবে।

কালীপূজা সাধারণত মধ্যরাতে অনুষ্ঠিত হয়। একই তিথিতে কালীপূজার পাশাপাশি অনেকে লক্ষ্মীপূজাও করবেন। পূজার দিন সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের বাড়ি ও শ্মশানে প্রদীপ জ্বালিয়ে প্রয়াত বাবা-মা ও আত্মীয়স্বজনদের স্মরণ করেন।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে শ্যামাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিচারকের বিরুদ্ধে প্রেসব্রিফ : ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব

হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি আজ

আপডেট সময় ০৯:৫৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬