মানিকগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন, জেলা পরিষদ প্রশাসন জামিলুর রশীদ খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল মান্নান, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আতম জহিরুল আলম খান লোদী, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ।
বাংলা৭১নিউজ/আরএইচ




























