ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সন্ধ্যায় রাজধানীতে যেসব সড়কে এড়িয়ে চলবেন Logo যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী Logo ব্যানারে ছবি নেই জিয়াউর রহমানের, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় দুই দফা হট্টগোল Logo ৭ নভেম্বর দেশের স্বাধীনতার ভিত্তিকে শক্ত অবস্থানে নিয়েছিল : বিদ্যুৎমন্ত্রী Logo দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী Logo চালু হলো সামিটের এলএনজি টার্মিনাল, বেড়েছে গ্যাস সরবরাহ Logo ‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় Logo ত্রিপল মার্ডারের সেই মোতাহার জুলাই হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে Logo দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ত্রিপল মার্ডারের সেই মোতাহার জুলাই হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে

রাজধানীর মৌচাক-মালিবাগে আলোচিত ‘ত্রিপল মার্ডার’-এর আসামি মোতাহারকে জুলাই হত্যায় মামলায় ফের ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রিমান্ড আবেদনে মোতাহারকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠজন হিসেবে উল্লেখ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম জুলাই আন্দোলনে মো. জসিম হত্যা মামলায় এ রিমান্ডের আদেশ দেন।

এ দিন একই মামলায় চার দিনের রিমান্ড শেষে মোতাহার হোসেনকে আদালতে হাজির করে পুনরায় ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম।এ সময় আসামিপক্ষের আইনজীবী আরশাদুজ্জামানসহ কয়েকজন তার জামিন চান। তবে রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আদালতের আদেশ অনুযায়ী জিজ্ঞাসাবাদের আগে ও পরে আসামির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের হাজতখানায় বিধি অনুযায়ী রাখা হয়। ডিবি কার্যালয়ের টিএফআই সেলের সহায়তায় হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে মামলার ঘটনা সম্পর্কে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে মোতাহার হোসেন মামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তার দাবি, মোতাহার হোসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠজন। ৫ আগস্টের ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য তিনি অর্থের জোগানদাতা হিসেবে কাজ করেছেন।

রিমান্ড আবেদনে আরো বলা হয়, মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার, তাদের নাম-ঠিকানা সংগ্রহ, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মোতাহারের কাছ থেকে আরো তথ্য পাওয়ার জন্য তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এসব কারণে তার সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুরের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদদীন সড়কের ঢাকা ব্যাংকের সামনে মো. জসিম গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় পঙ্গু হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় জসিমের স্ত্রী মোছা. ফরিদা ২০২৪ সালের ১১ ডিসেম্বর মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়। এ মামলার এজাহারে মোতাহার হোসেনকে ১৯৬ নম্বর আসামি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ধ্যায় রাজধানীতে যেসব সড়কে এড়িয়ে চলবেন

ত্রিপল মার্ডারের সেই মোতাহার জুলাই হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে

আপডেট সময় ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬