অতীতের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তারা দেশের সার্বভৌমত্ব দাবিয়ে রাখতে চায়। এ সময় ৭১, ৭ নভেম্বর এবং ২৪-এর মতো ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবসের র্যালি-পূর্ব সমাবেশে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ৭১-এ অর্জিত সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে দেশের মানুষের ওপর বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল, ৭ নভেম্বর সেই গোষ্ঠীকে সিপাহি-জনতা পরাজিত করেছিল।
দুপুর পৌনে ৩টায় নয়াপল্টনে লাখো জনতার মধ্যে উপস্থিত হন ৭ নভেম্বরে সিপাহি জনতার নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন আপামর জনসাধারণের।
হাত নেড়ে অভিবাদনের জবাব দেন বিএনপি চেয়ারম্যান। পরে জনতার উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় ‘সার্বভৌমত্ব’ র্যালি। যোগ দেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের লাখো নেতাকর্মী।
বাংলা৭১নিউজ/আরএইচ
























