ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ Logo দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রাম পুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে দুজনের মৃত্যু, আর্থিক সহায়তার ঘোষণা প্রতিমন্ত্রীর Logo বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়: হাসনাত আবদুল্লাহ Logo মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাজধানীর নয়াপল্টনের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo দশ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ তিন গুণ বেড়েছে , বকেয়া ১৪ লাখ কোটি টাকা Logo হালাল শিল্পের অপার সম্ভাবনা: প্রয়োজন সমন্বিত নীতিমালা ও আন্তর্জাতিক সার্টিফিকেশন Logo নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রায় হাতি-ঘোড়ার গাড়ি Logo সৌদিতে সড়ক দুর্ঘটনায় শিশু-নারীসহ ৭ বাংলাদেশি নিহত

ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

ঢাকার ধামরাইয়ে ‘পল্লী সেবা পরিবহনের’ একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে বাসের সব আসন পুড়ে গেছে। শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে বৃহস্পতিবার রাতে ধামরাই থানা বাসষ্ট্যান্ডের পূর্বপাশে পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে মেরামতাধীন আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পল্লী সেবা পরিবহনের মালিক সূতিপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। আগুনে বাসের আসনগুলো পুড়ে গেছে। এ বাস দিয়ে পোশাক কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হতো।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, বাসের অগ্নিসংযোগের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

আপডেট সময় ০২:৫৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬